এক্সপ্লোর

Rahul Gandhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে, এবার পড় পদক্ষেপ রাহুল গাঁধীর, ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা করলেন

Satyagraha Website: শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের ঘোষণা করলেন রাহুল।

নয়াদিল্লি: SIR বিতর্কে উত্তাল গোটা দেশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। সেই আবহেই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইট চালু করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। দেশবাসী যাতে তাঁদের প্রতি হওয়া যাবতীয় অন্যায়, অবিচারের অভিযোগ জানাতে পারেন, তার জন্যই ওই ওয়েবসাইট চালু করা হল বলে জানিয়েছেন রাহুল। (Rahul Gandhi)

শনিবার সোশ্যাল মিডিয়ায় ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের ঘোষণা করলেন রাহুল। ‘সত্যাগ্রহ: সংঘর্ষ জোড়ো, ভারত জোড়ো’ নামে ভিডিও বার্তা পোস্ট করে বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে। কেউ ছাত্রছাত্রীদের কথা বলছেন, কেউ মহিলাদের কথা বলছেন, কেউ মূল্বৃদ্ধির প্রতিবাদ করছেন। বিরোধী দলনেতা হিসেবে চাইছিলাম, আন্দোলন সংক্রান্ত সব তথ্য এক জায়গায় মজুত রাখতে। সেই মতো সত্যাগ্রহ ওয়েবসাইট খুলেছি আপনাদের জন্য।” (Satyagraha Website)

আরও পড়ুন: বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে বলিউড নায়িকা, এয়ার অ্যাম্বুল্য়ান্সে করে ফেরানো হল দেশে, অবস্থা গুরুতর

রাহুল আরও বলেন, “যে অভিযোগই হোক, ছোট বা বড় অভিযোগ, নাম, সংগঠনের নাম লিখে জমা করুন। কী নিয়ে আন্দোলন করছেন জানান। আমরা যদি আপনাদের কাজে লাগতে পারি, যদি আমাদের সাহায্য় চান, আপনাদের সাহায্য় করতে পারলে আনন্দিত হব।” ওয়েবসাইটের নাম রাখা হয়েছে rahulgandhi.in/satyagraha. 

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টির আন্দোলনে হঠাৎ বুকে ব্যথা, বেঘোরে মৃত্যু এক ব্যক্তির, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পথে নেমেছিলেন

রাহুল জানিয়েছেন, Gen Z, ছাত্রছাত্রী, কৃষক, জনজাতি, মহিলা-প্রত্যেক আন্দোলনের নিজ নিজ কাহিনি রয়েছে। কিন্তু একা মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। সব কণ্ঠস্বরকে মানচিত্রে তুলে ধরার জন্যই ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা। মহাত্মা গাঁধীর অনুপ্রেরণাতেই যে ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা, তাও জানিয়েছেন রাহুল। তিনি বলেন, “আপনাদের কাহিনিও মানচিত্রে জায়গা পাবে। আপনার মতো আর কে লড়াই করছেন, জানতে পারবেন। সাধ্য়মতো সব করব আমি- সংসদের ভিতরে হোক বা রাস্তায়, চিঠি লেখা হোক বা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই। বিরোধী দলনেতা হিসেবে এটা আমার দায়িত্ব।”

যে সময় রাহুল ‘সত্যাগ্রহ’ ওয়েবসাইটের সূচনা করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। SIR বিতর্কে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। ‘ভোটচুরি’র অভিযোগে বিরোধীরা যেমন রাস্তায় নেমেছেন, ককরোচ জনতা পার্টির ডাকে রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন সকলে। জ্ঞানেশ পদত্যাগ না করলে ১০ অক্টোবর থেকে ফের যন্তরমন্তরে আন্দোলনের ডাক দিয়েছেন অভিজিৎ দীপকে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget