Road Accident : মর্মান্তিক, ১২ তীর্থযাত্রীর মৃত্যু; জখম ১৬-র বেশি; ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি
Uttar Pradesh News : আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক । তীর্থযাত্রীবাহী গাড়ি উল্টে অন্তত ১২ জনের মৃত্যু এবং ১৬ জনের বেশি জখম হয়েছেন। রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বাগপত জেলায় ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। সোমবার জানিয়েছে পুলিশ। পুলিশের সংযোজন, রাজস্থানের বাগাড় ধাম থেকে বুদাঁও ফিরছিলেন তীর্থযাত্রীরা।
বাঘপত জেলার সদর দফতর থেকে ১৫ কিলোমিটারের আশপাশে রাত ১টা নাগাদ খেকরা কোতওয়ালি এলাকায় বাসি ও বড়া গ্রামের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বুদাঁওয়ের ৩২ জন তীর্থযাত্রীকে নিয়ে ফিরছিল গাড়িটি। উল্টে যাওয়ার আগে একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরিকাজে যুক্ত কর্মীরা।
এরপর আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসরা ছয়জনকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের এক চিকিৎসক জানান, চিকিৎসার জন্য ২২ জন জখমকে নিয়ে আসা হয়। তারমধ্যে ১৮ জনকে মেরঠের উচ্চস্তরের মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়। মেরঠের মেডিক্যাল কলেজে চিকিৎসা চলাকালীন তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১২। এই সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন এসএসপি রাই রাজ রাই। মৃতদের মধ্যে কয়েকজনের নাম নিশ্চিত করে জানা গেছে। বাকিদের শনাক্তকরণের কাজ চলছে।
আহত যাত্রীদের মধ্যে একজন জানিয়েছেন, গাড়িটি যখন উল্টে যায় তখন অধিকাংশ যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিলেন। তিনি বলেন, যখন সজোরে একটা আঘাত লাগে তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম এবং গাড়ি হঠাৎ উল্টে যায়। সেই সময় চিৎকার-চেঁচামিচি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এক যাত্রীর কথায়, চালক যাত্রীদের জানিয়েছিলেন যে পেছন থেকে আসা একটি গাড়ি তাঁদের গাড়িটিতে ধাক্কা মারে। যার ফলে গাড়িটির ভারসাম্য নষ্ট হয়ে সেটি উল্টে যায়। তবে পুলিশ দুর্ঘটনার পরিস্থিতি ও এর প্রকৃত কারণ খতিয়ে দেখছে।
গত পরশু মর্মান্তিক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছিল। তারা ছাত্র ছিল বলে জানা যায়। কেরলের থ্রিশূর জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয় তামিলনাড়ুর ওই আটজনের। পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
কাইপামঙ্গলমের পানামবিক্কুনুর হাইওয়েতে পার্ক করা ছিল একটি লরি। সেখানে একটি লরির সঙ্গে ওই আটজনকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে স্থানীয়রা, দমকলকর্মী এবং পুলিশ এসে গাড়ি থেকে তাদের বের করে। পুলিশ জানায়, মৃতদেহগুলি থ্রিশূর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যারা মারা গেছে তারা ছাত্র বলে মনে হচ্ছে।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!























