Ropeway Incident : মাঝ আকাশে আটকে রোপওয়ে, শূন্যে ঝুলছেন ৩০০ পর্যটক !
Gulmarg Cable Car Incident : জম্মু-কাশ্মীরের গুলমার্গে রোপওয়েতে আটকে ৩০০ জন। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝুলন্ত রোপওয়েতেই আটকে থাকলেন পর্যটকরা।

কলকাতা : জম্মু-কাশ্মীরের গুলমার্গে রোপওয়েতে আটকে ৩০০ জন। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঝুলন্ত রোপওয়েতেই আটকে থাকলেন ৩০০ জন পর্যটক। ঝুলন্ত অবস্থাতেই রোপওয়েতে প্রায় ১ ঘণ্টা আটকে সকলে। আতঙ্কে চিৎকার করছেন পর্যটকরা। ভয়ঙ্কর পরিস্থিতি গুলমার্গের এই এলাকায়।
পর্যটকদের উদ্ধারকাজে নেমেছে সেনা ও পুলিশ। দড়ির সাহায্যে আটকে থাকা পর্যটকেরা উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
এই ঘটনার খবর পেতেই যথাযথ ব্যবস্থা নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। উদ্ধারকার্যের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন উদ্ধারকারীরা। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে দেন উদ্ধারকাজ। সমস্ত যাত্রীরা যাতে নিরাপদ থাকেন, তা নিশ্চিত করতে একে একে যাত্রীদের রোপওয়ে থেকে নামানো শুরু হয়। কর্মকর্তারা জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় রোপওয়ে। যার কারণে সেই সারিতে থাকা পর পর পর্যটকদের রোপওয়ে আটকে যায়। প্রায় ৩০০ জন যাত্রী আটকে থাকেন। ঘটনার ফলে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Large Scale Rescue Operations at Gulmarg Gandola by Trained Teams in Progress.
— NORTHERN COMMAND - INDIAN ARMY (@NorthernComd_IA) May 25, 2026
Swift and coordinated rescue efforts by #ChinarCorps, #IndianArmy and #Gulmarg Gandola operators are underway after ropeway cabins got stranded mid-air.
65 cabins were stranded and till now 80… pic.twitter.com/uPhCzYkiq6
VIDEO | Gulmarg: Technical glitch halts Gulmarg Gondola service; all tourists safely rescued.
— Press Trust of India (@PTI_News) May 25, 2026
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/4wjEjgXuVl
Government is closely monitoring the situation at the Gulmarg Gondola after the cable car service was temporarily halted due to a technical fault. All cabins remain intact and rescue operations to safely evacuate stranded tourists are underway with trained teams on the ground.…
— Office of Chief Minister, J&K (@CM_JnK) May 25, 2026
ঘটনা নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, 'কিছু যান্ত্রিক ত্রুটির কারণে কেবল কার বা রোপওয়ে পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সরকার গুলমার্গ গন্ডোলার এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সমস্ত কেবিন অক্ষত রয়েছে এবং প্রশিক্ষিত দলকে কাজে লাগিয়ে আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনার জন্য উদ্ধার অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই।'






















