এক্সপ্লোর

Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম

Financial Incentive to Lift Up Fertility Rate: আগামী মাস থেকেই জনগণনার কাজ শুরু হচ্ছে দেশে।

নয়াদিল্লি: নাগরিকদের কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়ার উপদেশ দিচ্ছেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। সেই নিয়ে চর্চার মধ্যেই বিজেপি-র শরিক রাজ্যে বড় ঘোষণা। শিশুর জন্মের হার বৃদ্ধি করতে অর্থনৈতিক সাহায্য় ঘোষণা করল অন্ধ্রপ্রদেশ সরকার। দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করল তারা। (Financial Incentive to Lift Up Fertility Rate)

আগামী মাস থেকেই জনগণনার কাজ শুরু হচ্ছে দেশে, তার আগেই দ্বিতীয় এবং তৃতীয় সন্তানধারণে অর্থনৈতিক সাহায্যের ঘোষণা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। বৃহস্পতিবার বিধানসভায় খসড়া নীতিটি পেশ করেন তিনি। মার্চের শেষ নাগাদ নীতি চূড়ান্ত হয়ে যাবে। এর পর ১ এপ্রিল নয়া নীতি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন। শুধু আর্থিক সাহায্যই নয়, অন্যান্য সুযোগ সুবিধার ঘোষণাও করা হয়েছে। (Andhra Pradesh Population Draft Policy)

চন্দ্রবাবু জানিয়েছেন, দ্বিতীয় এবং তৃতীয় সন্তান নিলে, প্রসবের সময়ই হাতে ২৫০০০ টাকা করে তুলে দেওয়া হবে। পাশাপাশি, পাঁচ বছর পর্যন্ত মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে তৃতীয় সন্তানকে।  ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে তৃতীয় সন্তান। IVF করালে মিলবে ভর্তুকি। ১২ মাস পর্যন্ত ‘পেরেন্টাল লিভ’ মিলবে। দু’মাসের পিতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করবে সরকার। তৃতীয় সন্তান নিলে সংশ্লিষ্ট দম্পতির জন্য বিশেষ ছুটি মঞ্জুর করা হবে। কর্মরত মহিলাদের জন্য হস্টেল, পিঙ্ক টয়লেট এবং চাইল্ড কেয়ার সেন্টারও নির্মাণ করবে অন্ধ্রপ্রদেশ সরকার। মহিলাদের নিরাপত্তা চালু করা হবে She Cab.

একের বেশি সন্তান ধারণে যাতে উৎসাহিত হন নাগরিকরা, তার জন্য মাতৃত্ব সেন্টার অফ এক্সিলেন্স চালু করবে অন্ধ্রপ্রদেশ সরকার, যেখানে ভর্তুকিপ্রাপ্ত IVF পরিষেবা মিলবে। সিজা়র নয়, নর্মাল ডেলিভারিতে উৎসাহিত করা হবে সকলকে। বিশেষ ক্লিনিক থাকবে, প্রশিক্ষণের জন্য থাকবেন চাইল্ড কেয়ার টিচার। 

চন্দ্রবাবু জানিয়েছেন, জন্মের হার ৩.০ থেকে কমে বর্তমানে ১.৫। জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে এই অনুপাত হওয়া উচিত ২.১। জন্মের হার যেভাবে কমে গিয়েছে, তাতে আগামী দিনে কর্মীর সংখ্যায় টান পড়বে, নেমে আসবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সঙ্কট, ঠিক যেমনটি জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে ঘটেছে। 

এর আগে বার বার একের বেশি সন্তানধারণের কথা বলতে শোনা গিয়েছে RSS প্রধান ভাগবতকে। ২.১ বলে কিছু হয় না, প্রত্যেকের তিনটি করে সন্তান নেওয়া উচিত বলে দাবি করেন তিনি। ১৯ থেকে ২৫ বছর বয়সের মধ্যে বিয়ে হয়ে যাওয়া উচিত হলেও মন্তব্য করেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi Bengal Rally LIVE: 'তৃণমূলের নির্মম সরকার শুধু নকল নথি বানিয়েছে', অনুপ্রবেশ ইস্যুতে ফের সোচ্চার নরেন্দ্র মোদি
'তৃণমূলের নির্মম সরকার শুধু নকল নথি বানিয়েছে', অনুপ্রবেশ ইস্যুতে ফের সোচ্চার নরেন্দ্র মোদি
Narendra Modi: 'নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, ভবানীপুরেও একই ফল হবে', শুভেন্দুকে পাশে নিয়েই মমতাকে হুঁশিয়ারি মোদির
'নন্দীগ্রাম পথ দেখিয়েছিল, ভবানীপুরেও একই ফল হবে', শুভেন্দুকে পাশে নিয়েই মমতাকে হুঁশিয়ারি মোদির
Spitting Gutka: বেড়াতে গিয়ে গুটখার পিক ফেলেছিলেন, নেপালে রাস্তা ধোওয়ানো হল ভারতীয় যুবককে
বেড়াতে গিয়ে গুটখার পিক ফেলেছিলেন, নেপালে রাস্তা ধোওয়ানো হল ভারতীয় যুবককে
Crime News: পুলিশের চোখে ধুলো দিয়ে ৫ ঘণ্টা জলের নিচে, গ্রেফতার 'দাগী অপরাধী' প্রাক্তন কাউন্সিলর
পুলিশের চোখে ধুলো দিয়ে ৫ ঘণ্টা জলের নিচে, গ্রেফতার 'দাগী অপরাধী' প্রাক্তন কাউন্সিলর
Advertisement

ভিডিও

Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget