এক্সপ্লোর

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর

Uttar Pradesh News : উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

মর্মান্তিক ঘটনা। ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ছয়জন। গুরুতর আহত হয়েছে এক কিশোর। উত্তরপ্রদেশের কুশিনগর জেলায় রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

হাটা থানার এসএইচও ধর্মেন্দ্র সিং সোমবার জানান, রবিবার রাত ১১টার দিকে হাটা-পিপরাইচ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় ভ্যানটির যাত্রীরা একটি 'তিলক' অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। মুখোমুখি সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত কিশোরকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- কানহাইয়া প্রসাদ (৪০), রামবিলাস (৬৫), রাম মিলন (৩৫), মৃদুল মিশ্র (৩৫), রঞ্জয় গুপ্ত (৩২) এবং মিথিলেশ গুপ্ত (২২)। নিহতরা সবাই কুশিনগর জেলার বাসিন্দা। ১৬ বছরের আরিয়ান গুরুতর আহত হয়েছে এবং সে কুশিনগর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যে সাম্প্রতিক দুর্ঘটনা...

শনিবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই দুর্ঘটনায় জখম হন ৩ জন। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন ভেঙে একটা গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে লেন বদলে অন্য গাড়িতে ধাক্কা মারে ওই প্রথম গাড়িটি। তপসিয়ার কাছে মা ফ্লাইওভারে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। দুর্ঘটনায় আহত ৩ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। স্থানীয়রা দাবি করেন, সকালে প্রায় আটটা নাগাদ এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে চলে যায় একটি থার গাড়ি। সেই সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি চারচাকা গাড়ি। এরপরই দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন তিনজন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, পার্ক স্ট্রিটের হোটেলে পার্টি করে নেশাগ্রস্ত অবস্থায় ফিরছিলেন থার গাড়িতে থাকা চালক ও আরোহী। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে আগের দিনই নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। পুলিশ সূত্রে খবর, নিউটাউনের আকাঙ্খার দিক থেকে বাইক আরোহী চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে এসে ওই বাইকটিকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget