Karnataka News : প্রধানমন্ত্রীর কনভয় রুটের অদূরে একাধিক জিলেটিন স্টিক, বেঙ্গালুরুতে সাসপেন্ড ৬ পুলিশকর্মী
PM's Security : ১০ মে-র ওই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে।

বেঙ্গালুরু : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের (PM Narendra's Visit) আগে উদ্ধার হয়েছিল একাধিক জিলেটিন স্টিক। চলতি মাসের গোড়ায় বেঙ্গালুরুর এই ঘটনায় এবার ছয় পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। রবিবার এমনই জানিয়েছেন আধিকারিকরা।
বেঙ্গালুরু দক্ষিণের পুলিশ সুপার সাসপেনশনের নির্দেশ দিয়েছেন। ১০ মে-র ওই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) বেঙ্গালুরু বলছেন, "বেঙ্গালুরুর উপকণ্ঠে ফুটপাতের কাছে দু'টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছিল। প্রধানমন্ত্রীর যেখানে মূল অনুষ্ঠান করার কথা ছিল সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সেগুলি উদ্ধার হয়। প্রধানমন্ত্রী আসার আগে চেকিংয়ের সময় ফুটপাতের পাশে জিলেটিন স্টিক দু'টি পাওয়া যায়। প্রধানমন্ত্রীর যেখানে পৌঁছানোর কথা ছিল, সেই মূল অনুষ্ঠান থেকে প্রায় তিন কিমি দূরের এই ঘটনায় আরও তদন্ত চলছে।"
আধিকারিকরা জানিয়েছেন, ওই ঘটনার তদন্ত শেষ হওয়া পর্যন্ত ছয় পুলিশকর্মীকে সাসপেনশনে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর যাত্রাপথের কাছে বিস্ফোরক দ্রব্য কীভাবে পৌঁছালো এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার কোনও ইচ্ছাকৃত চেষ্টা ছিল কি না, তা নির্ধারণ করতে পুলিশ একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। ১০ মে বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে একটি অনুষ্ঠানস্থলের কাছে থেকে অন্তত দু'টি জিলেটিন স্টিক উদ্ধার হওয়ার কয়েকদিন পরই এই সাসপেনশনের নির্দেশ। প্রধানমন্ত্রীর দিনের পরবর্তী সময়ে যে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, সেখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছ থেকে বিস্ফোরক দ্রব্যগুলো পাওয়া গেছে।
জিলেটিন স্টিক উদ্ধারের পর পর নিরাপত্তা সংস্থাগুলি অবিলম্বে এলাকাটি ঘিরে ফেলে এবং পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ও ফরেন্সিক দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। বিস্ফোরকগুলি কীভাবে ওই এলাকায় পৌঁছাল এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার কোনও ইচ্ছাকৃত চেষ্টা ছিল কি না, সে বিষয়ে পুলিশ পরবর্তীতে একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর, কর্ণাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি ওয়াই বিজয়েন্দ্র রাজ্যের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনাটিকে একটি “ক্ষমার অযোগ্য ও গুরুতর ব্যর্থতা” বলে অভিহিত করেছেন। গত ১০ মে বিজয়েন্দ্র এক্স হ্যান্ডেলে এমনকী এই পোস্টও করেন যে, কংগ্রেস সরকারের আমলে কর্নাটকে আইন-শৃঙ্খলার পরিস্থিতি "সম্পূর্ণ ভেঙে পড়েছে।" PM Narendra Modi's visit in Bengaluru
Before You Go
Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ






















