Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
গত মাসে মাছ ধরার জাহাজ 'আজিনি' অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। অপহরণের পর থেকেই নজরদারি চালাচ্ছিল। জলদস্যুদের কবল থেকে মুক্ত করে অভিযান চালিয়ে উদ্ধার জাহাজ।

সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার। ২০ জন ভারতীয় নাবিক সহ জাহাজ অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। প্রায় ৪৮ ঘণ্টার অপারেশনের পর উদ্ধার জাহাজ, নিরাপদে নাবিকরা।
গত মাসে মাছ ধরার জাহাজ 'আজিনি' অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। অপহরণের পর থেকেই নজরদারি চালাচ্ছিল। জলদস্যুদের কবল থেকে মুক্ত করে অভিযান চালিয়ে উদ্ধার জাহাজ।
ভারতীয় নৌবাহিনীকে প্রশংসা করে পোস্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। "সশস্ত্র জলদস্যুদের কব্জায় থাকা জাহাজকে শনাক্ত করে নাবিকদের উদ্ধার করেছে নৌবাহিনী। আমাদের সাহসী জওয়ানরা আবারও ভারতের সামর্থের প্রমাণ দিয়েছে", পোস্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত মাসে সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে সশস্ত্র জলদস্যুরা ওই মাছ ধরার জাহাজটি ছিনতাই করে। এরপর থেকেই জাহাজটিকে ঘিরে তৈরি হয়েছিল উদ্বেগ। আশঙ্কা করা হচ্ছিল, জলদস্যুরা জাহাজটিকে 'মাদার শিপ' হিসেবে ব্যবহার করে আরব সাগর ও সংলগ্ন বাণিজ্যিক জলপথে চলাচলকারী অন্য জাহাজগুলির উপর হামলা চালাতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ করে ভারতীয় নৌসেনা। একটি যুদ্ধজাহাজের পাশাপাশি সামুদ্রিক নজরদারি বিমান মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ নজরদারি চালিয়ে জাহাজটির অবস্থান চিহ্নিত করা হয়। এরপর সেটির গতিবিধির উপর নজর রেখে পালানোর পথ আটকে দেওয়ার কৌশল নেওয়া হয়।
অভিযানে আরও বড় ভূমিকা নেয় ভারতীয় নৌসেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন কমান্ডো বাহিনী। ভারতীয় বায়ুসেনার C-17 সামরিক পরিবহণ বিমান থেকে বিশেষ কৌশলে কমান্ডোদের নামানো হয়। এরপর জলদস্যুদের মোকাবিলা করে জাহাজটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নৌসেনা। মুক্ত করা হয় আটকে থাকা ২০ জন নাবিককে।
এই অভিযানের সাফল্যে ভারতীয় নৌসেনার প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, ভারতীয় বায়ুসেনার সময়োচিত সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সঙ্গে এই অভিযান সম্পন্ন হয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং নাবিকদের সুরক্ষায় ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন তিনি।
মুম্বই থেকে ৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরে এই অভিযান চালানো হয়। ফলে ভারতীয় নৌসেনার দূরবর্তী সমুদ্র এলাকায় অভিযান পরিচালনার সক্ষমতাও আরও একবার সামনে এল। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথে জলদস্যুদের তৎপরতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতীয় নৌসেনার এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Before You Go
Sukanta Majumdar: "নরেন্দ্র মোদিজি এসেছেন, চুরির দোকানে তালা পড়বে", কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?| ABP






















