এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির

Purulia News: তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসের ভেতরে আটকে থাকা চালক ও খালাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর ওই কজওয়ে উপর থেকে সমস্ত রকমের যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: বুধবার সকালে পুরুলিয়ার বরাবাজার ব্লকের কুমারী নদীর ফতেপুর-তসরবাঁকি নদীঘাটে ঘটল এক ভয়াবহ বাস দুর্ঘটনা।নদীর ওপর থাকা একটি কজওয়ে (ভাসাপুল) পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নীচে উল্টে পড়ে একটি বেসরকারি বাস। তবে যাত্রী না থাকায় বড়সড় বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের চালক ও খালাসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় নদীর জল ভাসাপুলের ওপর দিয়ে বইছিল। সেই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই বাসটি পারাপারের চেষ্টা করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও গাড়িটি পুল থেকে নীচে উল্টে যায়। ঘটনার পরমুহূর্তেই স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসের ভেতরে আটকে থাকা চালক ও খালাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার পর ওই কজওয়ে উপর থেকে সমস্ত রকমের যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

গত মাসে বর্ধমান-তারকেশ্বর রুটে একটি বাস দুর্ঘটনা হয়েছিল। জানা গিয়েছে, বর্ধমান-তারকেশ্বর রুটের বাসটি বর্ধমান থেকে আসছিল। আদমবাঁধ এলাকায় বাসের পাতি ভেঙে নিয়ন্ত্রণ হারায়, তার পরেই রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে প্রচুর স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই দুই মহিলার মৃত্যু হয়েছে। মৃতদের নাম লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেন(৩৫)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁরা তারকেশ্বরে জল ঢালার জন্য যাচ্ছিলেম। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে এলাকার মানুষের দাবি। স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার জন্য রাস্তার বেহাল অবস্থাকেই দায়ী করছেন। পাশাপাশি উদ্ধার কাজে দেরিতে ক্রেন ও অ্যাম্বুলেন্স পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ৩১ নম্বর জাতীয় সড়কের তোর্ষা সেতুতে সাতসকালে ঘটেছিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি কন্টেনার ট্রাক ও একটি টিপার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে হঠাৎ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সংঘর্ষের তীব্রতা  এতই বেশি ছিল যে, কন্টেনার ট্রাকটি শেষে নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে  নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় কন্টেনার ট্রাকের চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । এদিকে ওই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় থানা পুলিশ এবং উদ্ধারকারী দল। যদিও ততক্ষণে সব শেষ। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
শহরে ফের টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি
Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ক্ষতিপূরণ ঘোষণা
Advertisement

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget