এক্সপ্লোর

Corruption in Judiciary: বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত? NCERT-র পাঠ্যবই নিয়ে বিতর্ক, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারেন CJI সূর্যকান্ত

Supreme Court on NCERT Books: সম্প্রতি NCERT দ্বারা প্রকাশিত অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে সমাজে বিচারব্যবস্থার প্রভাব শীর্ষক নিবন্ধ নজর কাড়ে সকলের।

নয়াদিল্লি: NCERT-র পাঠ্য়বইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতি, ঢিলেমির উল্লেখ। বিষয়টি সামনে আসতেই এবার নড়েচড়ে বসল দেশের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানাল, বিচারব্যবস্থার উপর এই আক্রমণ একেবারে পরিকল্পিত এবং গভীরে প্রোথিত। এভাবে আদালতকে কালিমালিপ্ত করার, আদালতের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলার অনুমতি কারও নেই। (Supreme Court on NCERT Books)

সম্প্রতি NCERT দ্বারা প্রকাশিত অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে সমাজে বিচারব্যবস্থার প্রভাব শীর্ষক নিবন্ধ নজর কাড়ে সকলের। সেখানে বিচারব্যবস্থার একাংশকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে। বিচারপ্রক্রিয়ায় ঢিলেমির দরুণ লক্ষ লক্ষ মামলা জমে রয়েছে বলেও লেখা রয়েছে বইয়ে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এই সব সমস্যা সাধারণ মানুষের জীবনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় বলে দাবি করা হয়েছে। (Corruption in Judiciary)

বুধবার শুনানি চলাকালীন আদালতে বিষয়টি তোলেন অভিজ্ঞ আইনজীবী কপিল সিব্বল। এতে তীব্র প্রতিক্রিয়া জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, “এ নিয়ে প্রচুর ফোন, মেসেজ আসছে। হাইকোর্টের বিচারপতিরাও ফোন, মেসেজ করছেন। কাউকে বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করতে, বিচারব্যবস্থার মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতে দেব না আমি। এটা পরিকল্পিত, গভীরে প্রোথিত আক্রমণ বলেই মনে হচ্ছে। এভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করতে দেব না আমরা।”

Judicial Corruption: বিচারব্যবস্থায় দুর্নীতি, অসম্ভব ঢিলেমি? বলছে NCERT-র পাঠ্য়বই, নতুন করে বিতর্ক

আদালতে উপস্থিতি আর এক অভিজ্ঞ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও বিষয়টি নিয়ে আসন্তোষ প্রকাশ করেন। বেছে বেছে বিচারব্যবস্থাকেই নিশানা করা হচ্ছে বলে জানান তিনি। সিঙ্ঘভি বলেন, “মনে হচ্ছে বিচারব্যবস্থাতেই শুধু দুর্নীতি রয়েছে। রাজনীতিক, মন্ত্রী, আমলা বা অন্যদের নিয়ে কোনও কথা নেই। বেছে বেছে এমন করা হচ্ছে।”

এব্যাপারে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের কথাও জানিয়েছেন CJI সূর্যকান্ত। তিনি বলেন, “কয়েকটা দিন অপেক্ষা করুন। বার-বেঞ্চের সকলেই বিচলিত। হাইকোর্টের বিচারপতিরাও। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হবে। আইন আইনের পথে চলবে। প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করতে দেওয়া যাবে না।”

ইতিহাস বিকৃতি থেকে ইতিহাসের কিছু অংশ মুছে ফেলা নিয়ে এর আগেও অভিযোগে বিদ্ধ হয়েছে NCERT. এবার সরাসরি বিচারব্যবস্থাকে নিয়ে টিপ্পনি নিয়ে সমালোচনার মুখে তারা। তবে শুধু NCERT-র পাঠ্যবই বলেই নয়, সম্প্রতি আইন মন্ত্রক জানায়, ২০১৬ থেকে ২০১৫ সালের মধ্যে সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির দফতরেই ৭৫২৮ অভিযোগ জমা পড়েছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Narendra Modi Brigade Live: তেহরানে লাগাতার বোমাবর্ষণ আমেরিকা-ইজরায়েলের, আজ ব্রিগেডে মোদির সভা, লাইভ আপডেট
তেহরানে লাগাতার বোমাবর্ষণ আমেরিকা-ইজরায়েলের, আজ ব্রিগেডে মোদির সভা, লাইভ আপডেট
LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ
LPG : কাটতে চলেছে দেশের সঙ্কট? ভারতের পতাকা লাগিয়ে কয়েক হাজার টন LPG নিয়ে হরমুজ পেরোল ভারতের জাহাজ
ভারতের পতাকা লাগিয়ে কয়েক হাজার টন LPG নিয়ে হরমুজ পেরোল ভারতের জাহাজ, খবর সূত্রের
PM Modi Rally : রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
রাতে 'যুবসাথীর' টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, তা নিয়ে সকালেই ব্রিগেডে হাজির 'মোদি-ভক্ত' কল্যাণ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget