এক্সপ্লোর

Tarique Rahman : বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে ?

Bangladesh News : তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন...

ঢাকা : প্রায় ১৮ মাসের রাজনৈতিক টালবাহানার পর নতুন অধ্যায় শুরু পড়শি দেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান। ভারতের তরফে তাঁর শপথ-গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিস্রি। বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উপস্থিতিতে এদিন জাতীয় সংসদের সাউথ প্লাজায় খোলা মঞ্চে শপথ নেন খালেদা জিয়া-পুত্র। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মহম্মদ সাহাবউদ্দিন।

বাংলাদেশে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে তাঁর দল BNP-কে বিশাল জয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক। প্রধানমন্ত্রী পদে তিনিই শপথ নেবেন বলে আগেই দলের তরফে ঘোষণা করা হয়েছিল। সেইমতো এদিন শপথ নেন তারেক। তবে, প্রথামতো বঙ্গভবনে নয়, সাউথ প্লাজায় শপথ-গ্রহণ অনুষ্ঠান হয় এদিন। তারেক বলেন, "আমি আইন অনুসারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব।" এতদিন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চলছিল। যার প্রধান ছিলেন মহম্মদ ইউনূস। এবার পাঁচ বছরের জন্য পূর্ণ মেয়াদের প্রধানমন্ত্রী পেয়ে গেল বাংলাদেশ। 

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর গত ডিসেম্বর মাসে বাংলাদেশ ফেরেন তারেক। দীর্ঘদিন পর তাঁকে দেশে স্বাগত জানাতে বিএনপির বহু কর্মী-সমর্থক সেদিন জমায়েত করেছিলেন। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক এই প্রথমবার প্রধানমন্ত্রী হলেন। এই পরিস্থিতিতে এখন দেখার ইউনূস পরবর্তী জমানায় নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কোন পথে এগোয়। কারণ, আওয়ামী লিগ সরকারের পতনের পর ২০২৪ সালের অগাস্টে দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। তাঁর মেয়াদকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। এমনকী ভারতের উদ্দেশে অনেক হুমকি-হুঁশিয়ারিও শোনা গেছে বাংলাদেশের অনেকের মুখে। যদিও সেই পরিস্থিতির এবার অবসান হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিনই প্রথমে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হন তারেক। তাঁর পাশাপাশি এদিন আরও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট। শপথ-গ্রহণ অনুষ্ঠানে ভারত ও পাকিস্তান ছাড়াও, প্রতিবেশী আরও অনেক দেশ শামিল হয়। বাংলাদেশে নতুন মন্ত্রিসভার ঠাঁই পেয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সদস্যও। তাঁরা হলেন হিন্দু ধর্মাবলম্বী তথা বিএনপির ভাইস প্রেসিডেন্ট নিতাই রাই চৌধুরী ও বৌদ্ধ ধর্মের দীপেন দিওয়ান। একটি আশ্চর্যজনক ঘটনা হল, নতুন মন্ত্রিসভায় বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতাকে নতুন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cooking Gas Cylinder: LPG-র সাপ্লাই নেই, গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকায় ব্যহত কলকাতা পুরসভার মা ক্যান্টিনের রান্না!
LPG-র সাপ্লাই নেই, গ্যাসের পর্যাপ্ত যোগান না থাকায় ব্যহত কলকাতা পুরসভার মা ক্যান্টিনের রান্না!
Gold Price Today: দাম কমল ১০ হাজারের বেশি! আজ কত হল সোনা-রুপোর দাম?
দাম কমল ১০ হাজারের বেশি! আজ কত হল সোনা-রুপোর দাম?
LPG Cylinder crisis: LPG-র আকাল, সময়ে মিলছে না গ্যাস! দোকানে দোকানে বাড়ছে ইনডাকশন, মাইক্রোওয়েভের বিক্রি
LPG-র আকাল, সময়ে মিলছে না গ্যাস! দোকানে দোকানে বাড়ছে ইনডাকশন, মাইক্রোওয়েভের বিক্রি
UPSC Success Story: হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?
হার না মানা জেদ, দু'হাতে তিনটে আঙুলে! কীভাবে ইতিহাস লিখলেন সুরজ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Embed widget