ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 14 Dec 2019 09:16 PM
প্রেক্ষাপট
কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখায়। কাঁকড়া মির্জানগর ও ষন্ডালিয়া স্টেশনে অবরোধ চলছে। আপাতত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ। লাইনের ওপর টায়ার জ্বালিয়ে...More
কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকাল থেকে অবরোধ শুরু হয়েছে শিয়ালদহ-হাসনাবাদ শাখায়। কাঁকড়া মির্জানগর ও ষন্ডালিয়া স্টেশনে অবরোধ চলছে। আপাতত ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ। লাইনের ওপর টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ।মুর্শিদাবাদের সুতির কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ চলছে। মুর্শিদাবাদের সাগরদিঘির পোড়াডাঙা স্টেশনেও নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে অবরোধ।
কোথাও পুড়ল ট্রেন, কোথাও ভস্মীভূত হল স্টেশন। জেলায় জেলায় লাইন আটকে অবরোধ। এ সবের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। চরমে যাত্রী ভোগান্তি।পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ।
জাতীয় নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভের জের। বাতিল একাধিক ট্রেন। বাতিল করা হয়েছে, হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস, হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস ও হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস।