Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Death Threat : এই মুহূর্তে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান কেন্দ্রীয়মন্ত্রী পাসওয়ান।

নয়াদিল্লি : "শিগগির কট্টর জঙ্গিরা খুন করবে।" বেনামি চিঠিতে ঠিক এভাবেই প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানালেন কেন্দ্রীয়মন্ত্রী চিরাগ পাসওয়ান। "গভীর উদ্বেগের" এই বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র সচিবকে জানিয়েছেন পাসওয়ানের অতিরিক্ত ব্যক্তিগত সচিব। কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পমন্ত্রীর "ব্যক্তিগত নিরাপত্তার" বিষয়টি উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, এই মুহূর্তে জেড ক্যাটেগরির নিরাপত্তা পান কেন্দ্রীয়মন্ত্রী পাসওয়ান।
চিঠির বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার পাসওয়ানের মন্ত্রকে একটি “স্বাক্ষরবিহীন বার্তা” আসে। যাতে দু'টি মোবাইল নম্বর এবং মন্ত্রীর প্রাণনাশের “সরাসরি হুমকি” ছিল। চিঠিতে বলা হয়েছে, “ওই বার্তায় উল্লেখিত মোবাইল নম্বরগুলি বাদ দিয়ে হুমকির অংশটিতে লেখা ছিল : ‘কট্টর জঙ্গিদের হাতে শীঘ্রই আপনাকে হত্যা করা হবে’।”
এতে আরও বলা হয়েছে, "ওই বার্তার বিষয়বস্তু-বিশেষ করে হুমকির প্রত্যক্ষ ধরন এবং 'কট্টর জঙ্গি'-দের উল্লেখ-অত্যন্ত উদ্বেগের বিষয় এবং তা মাননীয় মন্ত্রীর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে গুরুতর আশঙ্কার জন্ম দেয়। মূল বার্তাটি সংযুক্ত করা হল।"
এ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য পাসওয়ানের অফিস থেকে অনুরোধ জানানো হয়েছে। কে এই হুমকি পাঠিয়েছে তা তদন্ত করে দেখার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি পাসওয়ানের নিরাপত্তা ব্যবস্থাও পুনরায় খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পাশাপাশি চিঠিটি সিআরপিএফ এবং বিহার সরকারকেও পাঠানো হয়েছে।
এনডিএ সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব...
তফসিলি জাতি (এসসি) কোটা ব্যবস্থা পর্যালোচনার পক্ষে সওয়াল করায়, গত শনিবার (৩০ অগাস্ট) পাসওয়ান হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি এবং তাঁর ছেলে তথা বিহারের মন্ত্রী সন্তোষ কুমার সুমনের পদত্যাগ দাবি করেছেন।
তিনি জোর দিয়ে বলেন যে, সংরক্ষণ কোনও দান নয়, বরং এটি ঐতিহাসিক অস্পৃশ্যতা ও সামাজিক বৈষম্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক অধিকার। এটি পর্যায়ক্রমে পর্যালোচনার জন্য উন্মুক্ত কোনও অর্থনৈতিক ব্যবস্থা নয়।
পাসওয়ানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন মাঝি। তিনি বলেন, "এটা আমাদের জন্য নয়, চিরাগ পাসওয়ানেরই পদত্যাগ করা উচিত, কারণ উনি উনি বুঝতে পারছেন না যে দলিতদের বৃহত্তর স্বার্থেই সন্তোষ এবং আমি বিষয়টা তুলতে চাইছি।" Bihar
প্রসঙ্গত, তরুণ নেতা হিসাবে বিহারের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান। Chirag Paswan News
Before You Go
Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি





















