এক্সপ্লোর

United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে

International Day to Eliminate Child Marriage: বাল্যবিবাহ, রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস। সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে।

নয়াদিল্লি: বাল্যবিবাহ প্রতিরোধে এবার বড় পদক্ষেপ রাষ্ট্রপুঞ্জের। ২৭ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হল। শুধু বাল্যবিবাহই নয়, ২৭ নভেম্বর দিনটি শিশু, বাল্য এবং জোরপূর্বক বিবাহ নির্মূলকরণ দিবস হিসেবে পালিত হবে এখন থেকে। (International Day to Eliminate Child Marriage)

বাল্যবিবাহ প্রতিরোধে সিয়েরা লিওনের তরফে প্রস্তাবটি পেশ করা হয়। কমপক্ষে ৬৬টি দেশ সেই প্রস্তাবে সমর্থন জানায়। শিশু, বাল্য এব জোরপূর্বব বিবাহ নির্মূলের ওই প্রস্তাবে সমর্থন জানিয়েছে ভারত, কাবো ভার্দে, মরক্কো, কস্টা রিকা, নমিবিয়া, রোয়ান্ডা, সুদান এবং আফগানিস্তানও। বাল্যবিবাহ প্রতিরোধে, শিশুদের অধিকার রক্ষার্থে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে লড়াই চলছে বহু বছর ধরে। (United Nations)

আরও পড়ুন: টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ, ‘আমরা কি ক্রীতদাস?’, কড়া মন্তব্য় কেনিয়ার প্রেসিডেন্টের

সেই মর্মে যে প্রস্তাব জমা পড়ে তাতে বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন এবং অন্যদের এব্যাপারে সক্রিয় হতে হবে। সচেতনতা তৈরি করতে বিভিন্ন প্রকল্পকে পৌঁছে দিতে হবে সর্বস্তরে। শিক্ষার উপর জোর দিতে হবে আরও। ২৭ নভেম্বর দিনটি পালনের ক্ষেত্রেও সচেতনতা তৈরির উপর জোর দিতে হবে। বাল্যবিবাহকে পুরোপুরি নির্মূল করতে এগিয়ে আসতে হবে সব দেশকে।

সিয়েরা লিওনের ফার্স্ট লেডি ডঃ ফতিমা মাদা বিয়ো রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বক্তৃতা করেন গতকাল। তিনি জানান, আন্তর্জাতিক মহলকে বুঝতে হবে, বাল্যবিবাহ প্রতিরোধ, প্রত্যেক শিশুকন্যার মর্যাদা রক্ষা একটি সামগ্রিক দায়বদ্ধতা। তাঁর কথায়, “প্রত্যেকটি পরিসংখ্যানের নেপথ্যে শিশুর জীবনের প্রশ্ন জড়িয়ে। সেগুলি শুধুমাত্র সংখ্যা নয়। শিশুর স্বপ্ন, তার নাম, স্বপ্ন এবং ভবিষ্যতের বিষয়। পড়াশোনা সম্পূর্ণ করে ভবিষ্যৎ গড়ার কথা যে মেয়ের, সে হয়ত এই মুহূর্তে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। নিজের ভবিষ্য়তের কথা ভাবা উচিত যার, সে বয়সের তুলনায় অনেক বেশি অনেক বেশি দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। আন্তর্জাতিক দিবস পালন করলেই বাল্যবিবাহে ইতি টানা যাবে না। তবে রাজনৈতিক পদক্ষেপ, কড়া আইনব্যবস্থা, প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং শিক্ষা বাল্যবিবাহকে নির্মূল করতে পারে। তবে এব্যাপারে উদ্যোগ সবচেয়ে জরুরি।”

আরও পড়ুন: ভারতীয় সংস্থার থেকে অস্ত্র কেনার চুক্তি, কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ, পদত্যাগ এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর

ফতিমা সাফ জানিয়েছেন, শুধুমাত্র কথার কথা বললে হবে না। আইন চালু করে হাত তুলে নিলেও কাজের কাজ হবে না এক্ষেত্রে। বরং কাজে করে দেখাতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সদিচ্ছা দেখাতে হবে প্রত্যেক দেশকে। তাঁর বক্তব্য, “আইন চালু করা এক জিনিস, আর বাস্তবায়ন আর এক জিনিস। পৃথিবীর সর্বত্র হাজারো সমস্যা রয়েছে। বাল্যবিবাহেরও একই রকম গুরুত্ব পাওয়া উচিত।” 

আন্তর্জাতিক শিশুর অধিকার রক্ষা সংগঠন Just Rights for Children-এর ভুবন রিভু এব্যাপারে গোড়া থেকেই উদ্যোগী। তিনি নিজে পেশায় আইনজীবী। তিনি এবছর মার্চ মাসেই আন্তর্জাতিক বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস পালনের দাবি তুলেছিলেন। শেষ পর্যন্ত ২৭ নভেম্বর দিনটিতে সিলমোহর পড়ল। ২০২৫ সালের ২৭ নভেম্বরই ২৫ কোটি ভারতীয় বাল্যবিবাহ প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। তাই ওই দিনটিকেই আন্তর্জাতিক বাল্যবিবাহ, শিশুবিবাহ এবং জোরপূর্বক বিবাহ প্রতিরোধ দিবস হিসেবে পালনের সুপারিশ করা হয়। শেষ পর্যন্ত তাতে সিলমোহর দিল রাষ্ট্রপুঞ্জ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
Advertisement

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget