এক্সপ্লোর

UN Crisis: ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপুঞ্জের? বকেয়া মেটাচ্ছে না কোনও দেশ, গুরুতর অভিযোগ, প্রশ্ন আমেরিকার উদ্দেশ্য নিয়েও

United Nations Financial Collapse: বকেয়া টাকা চেয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য ১৯৩টি দেশকেই চিঠি লিখেছেন গুটারেস।

নয়াদিল্লি: সদস্য দেশরা কেউ বকেয়া টাকা মেটাচ্ছে না। অর্থনৈতিক ভাবে ধসে পড়ার অবস্থা রাষ্ট্রপুঞ্জের। কোনও জল্পনা-কল্পনা নয়, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস খোদ সঙ্কটের কথা জানালেন। জানালেন, ঘোর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রাষ্ট্রপুঞ্জ। কাজকর্ম চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। হাতে যা টাকা আছে, তাতে মেরেকেটে জুলাই পর্যন্তই চালানো যাবে। (United Nations Financial Collapse)

বকেয়া টাকা চেয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য ১৯৩টি দেশকেই চিঠি লিখেছেন গুটারেস। জানিয়েছেন, বাধ্যতামূলক ভাবে প্রত্যেক দেশের টাকা মিটিয়ে দেওয়া উচিত। নইলে রাষ্ট্রপুঞ্জ ভেঙে পড়বে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের প্রাপ্য কোটি কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা যাচ্ছে। (UN Crisis)

গুটারেস জানিয়েছেন, আগেও সঙ্কটের মুখে পড়েছে রাষ্ট্রপুঞ্জ। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তা অত্যন্ত গুরুতর। ২০২৫ সালে মোট বাজেটের ৭৭ শতাংশই মিলেছে। বকেয়া রয়ে গিয়েছে বিপুল পরিমাণ টাকা। সদস্য দেশগুলি নিজ নিজ দায়িত্ব পালন করে কি না, তার উপরই রাষ্ট্রপুঞ্জের ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানান তিনি। গুটারেস জানিয়েছেন, একটুও বাড়িয়ে বলছেন না তিনি। তাঁর বক্তব্য, ‘হয় সদস্য দেশগুলি নিজেদের দায়িত্ব পালন করুক, সময়ে টাকা মিটিয়ে দিক, নয়ত আর্থিক পতন আটকাতে আর্থিক নিয়মাবলীতে আমূল পরিবর্তন ঘটাক’।

যে সময় রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক সঙ্কটের খবর সামনে এল, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিন রাষ্ট্রপুঞ্জে সবচেয়ে বেশি টাকা ঢালত আমেরিকা। কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপুঞ্জে নিয়মিত যে টাকা দিত তারা, শান্তিরক্ষা বাজেটে যে টাকা বরাদ্দ করা হতো, এখন থেকে আর তা দেওয়া হবে না। এতকাল ওই খাতে যে টাকা দিত তারা, ২০২৫ সালে তার মাত্র ৩০ শতাংশের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের একাধিক সংস্থা থেকেও নাম তুলে নিয়েছে আমেরিকা। তাদের দাবি, “শুধু শুধু আমেরিকার করদাতাদের টাকা নষ্ট হচ্ছে।” 

আমেরিকার মতো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, অন্য দেশগুলিও নিজেদের ভাগের টাকা মেটাচ্ছে না বলে জানা গিয়েছে। ব্রিটেন, জার্মানিও নিজেদের অনুদান কমিয়েছে অনেকটাই। ফলে রাষ্ট্রপুঞ্জের কাজকর্ম বাধাপ্রাপ্ত হচ্ছে।  ২০২৫ সালের শেষ নাগাদ নিজেদের বাজেটে কিছু পরিবর্তন ঘটায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। তার পরও সঙ্কট সামাল দেওয়া যাচ্ছে না। কোনও দেশ থেকেই অনুদান এসে পৌঁছচ্ছে না বলে খবর। জেনিভায় রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে ইতিমধ্যেই সঙ্কটের কথা মুখে মুখে ফিরছে। টাকা বাঁচাতে বন্ধ করে দেওয়া হয়েছে চসমান সিঁড়ি। বন্ধ রাখা হচ্ছে হিটার। অর্থনৈতিক সঙ্কটের কথা জানিয়ে দেওয়ালে দেওয়ালে সাবধানবাণীও ঝোলানো হয়েছে।

এমতাবস্থায় প্রহর গুনতে শুরু করেথেন অনেকেই। কারণ রাষ্ট্রপুঞ্জকে নিয়ে বার বার নিজের অসন্তোষ উগরে দিয়েছেন ট্রাম্প। এমনকি রাষ্ট্রপুঞ্জের বেশ কিছু শাখা একেবারে তুলে দিয়ে নিজের ‘বোর্ড অফ পিস’কে সেই জায়গায় প্রতিস্থাপন করতে চান তিনি, যারা গাজ়ায় ‘শান্তি ফেরানোর’ কাজ করবে’। সত্যিই কি এমন চান তিনি, আমেরিকার Fox TV-র এক সাংবাদিক প্রশ্নও করেন ট্রাম্পকে। জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “হতেই পারে।” গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের World Health Organisation, WHO-ও ছেড়ে বেরিয়ে গিয়েছে আমেরিকা। ২০২৪ এবং ২০২৫ সালের বকেয়াও মেটায়নি। সুদান থেকে পালিয়ে আশা শরণার্থীদের খাদ্যের জোগান দে যে World Food Programme, তার অবস্থাও সঙ্কটে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
Advertisement

ভিডিও

The Telegraph She Awards | ‘The Telegraph She Awards' সম্মানে সম্মানিত হলেন রানি মুখোপাধ্যায়, সম্মান তুলে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Chhok Bhanga 6Ta : বিজেপি-শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। কাল পুরুলিয়া যাচ্ছেন অভিষেক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০২.২৬) পর্ব ২: ভোটের আগে চওড়া হচ্ছে বিজেপি-বিরোধী ঐক্যে ফাটল ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০২.২৬) পর্ব ১: বেলডাঙাকাণ্ডে NIA-তদন্ত নিয়ে 'সুপ্রিম' অস্বস্তিতে কেন্দ্র
IND vs PAK: যত বিতর্ক তাঁকে ঘিরেই, 'মিস্ট্রি স্পিনার' উসমান তারিকের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs PAK: বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
বিশ্বকাপে নেমেই ৩ উইকেট, ভারতের জন্য বড় চ্যালেঞ্জের নাম তারিক, উসমানের বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ?
IND vs PAK: ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতালে কেউ দেবেন ভোজ, কেউ ভাঙবেন অবসর! পাক প্রাক্তনীদের কাছেই ট্রোলড বাবর
T20 World Cup 2026: হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
হাসপাতালে ভর্তি হওয়া অভিষেক এখন কেমন আছেন? বুমরা কি নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? জানালেন তিলক বর্মা
Jalpaiguri News: ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, রণক্ষেত্র জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা
T20 World Cup 2026: আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
আহত অধিনায়ক মিচেল মার্শ, তড়িঘড়ি শ্রীলঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজ়ি তারকা স্টিভ স্মিথকে
T20 World Cup 2026: অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
অধিনায়কের অনুপস্থিতিতেও আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া
Bangladesh Election: সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষায় ব্রতী, বাংলাদেশে শেখ হাসিনার কেন্দ্রে এবার প্রার্থী গোবিন্দ প্রামাণিক
Snake Skin on Woman's Bed: গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
গয়নাগাঁটি সব পড়ে, গায়েব শুধু তরুণী, ঘর থেকে মিলল সাপের খোলস! ইচ্ছেধারী? হইচই সোশ্যাল মিডিয়ায়
Embed widget