এক্সপ্লোর

US-India Relation: কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে

Marco Rubio: সকাল ৯ টার পর মার্কো রুবিওর কনভয় আসে নির্মলা শিশুভবনে। এই শিশুভবনে থাকা শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি কলকাতা থেকে রওনা দেন দিল্লির উদ্দেশ্যে।

কলকাতা: পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে, ৪ দিনের ভারত সফরে এলেন আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে নিজের ভারত সফর শুরু করলেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সবার আগে মাদার হাউসে গেলেন আমেরিকার বিদেশ সচিব। জানা গিয়েছে, এক ঘণ্টার কাছাকাছি মাদার হাউসে ছিলেন তিনি।

আরও পড়ুন: তোলাবাজির অভিযোগে এবার কলকাতায় গ্রেফতার কাউন্সিলর, ধৃত বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর

মাদার হাউস থেকে বেরিয়ে মাদার হাউসের পাশেই নির্মলা শিশুভবনে গেলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। জানা গিয়েছে, এখানে থাকা শিশুদের সঙ্গে কথা বলবেন তিনি। এ ছাড়াও তাদের জন্য বেশ কিছু উপহারও নিয়ে এসেছেন তিনি। প্রায় ১৪ বছর পর কোনও মার্কিন বিদেশ সচিব বা সেই সমতুল্য কেউ এলেন কলকাতায়। তাঁর এই সফর খুবই গুরুত্বপূর্ণ।

মার্কো রুবিওর আগে শেষবার কলকাতায় এসেছিলেন হিলারি ক্লিনটন। এদিন কলকাতা বিমান বন্দরে নেমেই আমেরিকান বিদেশ সচিব মার্কো রুবিও সোজা চলে আসেন এন্টলির মাদার হাউসে। সেখানে এসে তিনি মাদার টেরেজার যে সব কাজকর্ম, সেবা মূলক যে সব কাজ, সেই বিষয়ে তিনি নিজের অনুসন্ধিৎসু সত্ত্বার প্রকাশ ঘটান। মাদার হাউসে যাঁরা থাকেন, তাঁদের সঙ্গে কথাও বলেন মার্কো।

আরও পড়ুন: চিংড়িঘাটায় জোরকদমে চলছে ভায়াডাক্টের কাজ, সোমবারই মুক্তি এত দিনের সমস্যা থেকে!

এরপর সকাল ৯ টার পর তাঁর কনভয় আসে নির্মলা শিশুভবনে। এই শিশুভবনে থাকা শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি কলকাতা থেকে রওনা দেন দিল্লির উদ্দেশ্যে। সেখানে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। এর পর মার্কো যাবেন জয়পুর ও আগ্রা।

মার্কোর ভারতে আসার পিছনে কারণ হিসাবে বলা হচ্ছে ভারত ও আমেরিকা এই দুই দেশ নিজেদের ইরান যুদ্ধের মধ্যে নিজেদের অর্থনীতিকে আরও গতিশীল করতে চাইছে। আর সেই কারণেই এই সফর।

এ ছাড়াও এই সফরে ভারতের সঙ্গে আমেরিকার জ্বালানি নিয়েও আলোচনা হয়েছে। কারণ, ভারত তার প্রয়োজনের পেট্রোলিয়ামের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে। আর ইরানের সঙ্গে আমেরিকার এই যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতও। কারণ, যে হরমুজ প্রণালী ব্লক করেছে ইরান, সেখান দিয়েই ভারতের আমদানীকৃত অপরিশোধিত তেলের প্রায় ৫০ শতাংশ আসে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রুবিওর বৈঠকের পর তাঁর মুখপাত্র জানান রুবিও মোদির সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়াও বৈঠকের আগেই রুবিও বিবৃতি দিয়েছিলেন যে আমেরিকা ভারতের কাছে যত সম্ভব বেশি জ্বালানি বিক্রি করতে আগ্রহী।

একাধিক কারণে যখন আমেরিকা ও পাকিস্তান আরও কাছাকাছি এসেছে সেই সময় মার্কো রুবিওর ভারত সফর। তবে এই সফরে পাকিস্তানকে নিয়ে রুবিও কোনও বিবৃতি দেবেন বলে মনে করছে না বিশেষজ্ঞরা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Modi-Trump Meet: আমেরিকার হানায় ৩ ভারতীয়র মৃত্যু, মোদির সামনেই প্রশ্নের মুখে ট্রাম্প, কী জবাব দিলেন?
আমেরিকার হানায় ৩ ভারতীয়র মৃত্যু, মোদির সামনেই প্রশ্নের মুখে ট্রাম্প, কী জবাব দিলেন?
Science News: মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, পৃথিবীর বাইরে ৮ মাস থাকবেন, বায়োডেটা চমকে দেওয়ার মতো
মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত, পৃথিবীর বাইরে ৮ মাস থাকবেন, বায়োডেটা চমকে দেওয়ার মতো
Poll : এবার কি পরিবারের একাংশও অভিষেককেই দোষী প্রমাণ করতে চাইছে ? কী বলছে Poll রেজাল্ট ?
এবার কি পরিবারের একাংশও অভিষেককেই দোষী প্রমাণ করতে চাইছে ? কী বলছে Poll রেজাল্ট ?
ABP Ananda Top 10,17 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,17 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Advertisement

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ২ । ভাইপো অভিষেককে এবার সরাসরি আক্রমণ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৬.০৬.২৬) পর্ব ১ । হাজিরার হ্যাটট্রিকের দিনই গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৬.২৬): '৭ ডিসেম্বরের মধ্যেই নতুন পুরবোর্ড', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৬.২৬): পরপর জেরার মুখে অভিষেক।মমতার সামনেই বাগযুদ্ধ কুণাল-অভিষেকের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ ( ১২.০৬.২৬): 'CPM-র গুলি নয়, TMC-র তালা নয়', টাটাদের ফেরানোর বার্তা মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Subscription Based Social Media: ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ করতে দিতে হবে টাকা! হঠাৎ সাবস্ক্রিপশন চালু করল মেটা, কিন্তু কেন
Mimi Chakraborty: অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
অনুমতি দেননি স্বরূপ বিশ্বাস, থামিয়ে দিতে হয়েছিল মিমির শ্যুটিং! জানালেন পরিচালক
Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
ফের অশান্ত বাংলাদেশ, রামচন্দ্রের মূর্তি নির্মাণের কাজ বন্ধ, ছবি অবমাননার অভিযোগ, মশাল মিছিল পড়ুয়াদের
Lionel Messi: রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
রাত পোহালেই শুরু আর্জেন্তিনার বিশ্বকাপ অভিযান, ম্যাচে কি মেসিরা, মার্তিনেজ়রা মাঠে নামবেন? জানালেন স্কালোনি
EPFO New Rules : EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
EPFO আনল নতুন নির্দেশিকা, এবার বেসরকারি পিএফ ট্রাস্টের কর্মীরাও পাবেন এই সুবিধা, না দিলেই কড়া ব্যবস্থা
Udayan Guha Arrested: গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
গ্রেফতার উদয়ন গুহ, ৩টি ধারায় মামলা রুজু দিনহাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে
IND vs AFG: গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
গিল ও ঈশান কিষাণের দুরন্ত শতরান, রশিদ, খারোটির ভাল বোলিং সত্ত্বেও ৪০০-র বেশি রান তুলল ভারত
Vaibhav Sooryavanshi: বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
বৈভবের শাস্তির দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর, হঠাৎ কেন?
Embed widget