US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা ? ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran Peace Talks Negotiation Live Updates : পাকিস্তানে আমেরিকা-ইরান শান্তি আলোচনার আগেই অশান্তির সূচনা। পাকিস্তান আলোচনা ধারাবাহিকভাবে হচ্ছে বললেও অনুপস্থিত ইরান।
LIVE

Background
US Iran Peace Talks Negotiation Live Updates : পাকিস্তানে আমেরিকা-ইরান শান্তি আলোচনার (US Iran Peace Talks, Pakistan LIVE) আগেই অশান্তির সূচনা। পাকিস্তান আলোচনা ধারাবাহিকভাবে হচ্ছে বললেও অনুপস্থিত ইরান। রিপোর্ট বলছে, তেহরানের তরফে এখনও কোনও প্রতিনিধি পাঠানো হয়নি। মূলত, ইরান-আমেরিকার (US Iran Talks, Islamabad LIVE) ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে শান্তি আলোচনার বসার কথা বলে পাকিস্তান। যেখানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসাবে নিজেকে তুল ধরে ইসলামাবাদ। আজ সেই শান্তি বৈঠকের দিন। যদিও এরই মধ্যে লেবাননে ইজরায়েল নতুন করে হামলা চালাতেই শান্তি আলোচনা থেকে বেঁকে বসেছে ইরান। তেহরানের তরফে বলা হয়েছে, যুদ্ধবিরতির মাঝে এই ধরনের হামলা কোনভাবেই নেওয়া নেওয়া যায় না।
US Iran Peace Talks, Pakistan LIVE : শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের
কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের। সেরা অস্ত্রে ঠাসা যুদ্ধজাহাজ পাঠানোর হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের।
ইরানের সেনাও ট্রিগারে হাত দিয়েই বসে আছে, পাল্টা হুঙ্কার তেহরানের। 'আমরা আমাদের যুদ্ধজাহাজে সেরা অস্ত্র তৈরি করে রাখছি'।
US Iran Peace Talks, Pakistan LIVE : আলোচনার আগেই শর্ত নির্ধারণ করে দিল ইরান
আলোচনার আগেই শর্ত নির্ধারণ করে দিল ইরান। লেবাননে যুদ্ধবিরতি ও সম্পদ মুক্তির দাবি জানাল তেহেরান। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।























