US Strike on Iran : ফের যুদ্ধ ! ইরানে ভয়ঙ্কর হামলা চালাল আমেরিকা
Iran Israel US Ceasefire : সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মাঝে নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী।
সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মাঝে নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী। বুধবার রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রাতভর চালানো হয় এই হামলা। বেছে বেছে এমন সব সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, যা তাদের সৈন্য এবং হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি হুমকির ইঙ্গিত হিসেবে ধরা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, মার্কিন সামরিক বাহিনীও বেশ কয়েকটি ইরানি ড্রোন আক্রমণ করে নিচে নামিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে। শুধু জ্বালানি নয়, রান্নার তেল থেকে বহু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, সমস্ত কিছুর দাম ক্রমশ বাড়ছে। হরমুজ বন্ধের ফলে আমদানি-রফতানিতেও সমস্যা দেখা দিয়েছে। দিন দিন বাড়ছে কাঁচামালের দাম। আর এর প্রভাব দেখা দিচ্ছে গোটা বিশ্বে। মানুষ চেয়েছিল যুদ্ধ বিরতি, কিন্তু তার জায়গায় আবার এই হামলা নতুন করে চিন্তায় ফেলছে বিশ্বের মানুষকে।
আরও পড়ুন - আজ রাতেই ইরানে হামলা আমেরিকার ? ট্রাম্পের হুমকির পর ভারতীয়দের জন্য বড় বার্তা দূতাবাসের
গত সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছিল আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন সেনার দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছিল তারা। তবে দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা বিবৃতিতে স্পষ্ট নয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার জন্য প্রস্তুত তিনি। এক্ষেত্রে সমস্ত পথ ও উপায় অবলম্বন করবেন। কিন্তু তার আগে ফের দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে একের পর এক হামলা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, সংঘর্ষবিরতি চলাকালীন এর আগেও আমেরিকা এবং ইরানি বাহিনীর মধ্যে বহুবার গোলাগুলি চলেছে। চলতি মাসেই আমেরিকার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান। জবাবে, আমেরিকা ইরানের বিভিন্ন এলাকায় ‘প্রত্যাঘাত’ করেছিল। হরমুজে দাঁড়িয়ে থাকা ভারতের দুটি জাহাজেও হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। ভারত এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানায়।
Before You Go
Swapan Samaddar : ধৃত স্বপন সমাদ্দার, আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর চোর' স্লোগান






















