এক্সপ্লোর

Donald Trump : 'পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত', বললেন ট্রাম্প

Donald Trump Visit in China : চিন থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বেজিং : পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। হরমুজ প্রণালীতে এখনও অচলাবস্থা চলছে। কিন্তু, যুদ্ধ বিরতি জারি রয়েছে আমেরিকা ও ইরানের মধ্যে। ইজরায়েলের সঙ্গে জুটি বেঁধে শুরু করা ইরানের ওপর লাগাতার হামলায় হঠাৎ বিরতির কারণ নিয়ে এবার মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। চিন থেকে ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধ বিরতিতে তিনি সম্মত হয়েছেন পাকিস্তানের 'উপকার' করার জন্য। তাঁর কথায়, তিনি এটাকে সমর্থন করতেন না, কিন্তু অন্য দেশের অনুরোধে তা করেছেন। ট্রাম্প বলেন, "অন্য একটি দেশের অনুরোধে আমরা যুদ্ধবিরতি করেছি। আমি এর পক্ষে থাকতাম না, কিন্তু পাকিস্তানের প্রতি অনুগ্রহ করে এটা করেছি। ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী অসাধারণ মানুষ।"

তবে, ইরানের সম্প্রতি পাঠানো শান্তি প্রস্তাব খারিজ করে দিয়েছেন ট্রাম্প। প্রথম লাইন পড়েই তিনি খারিজ করে দিয়েছেন। কারণ, তেহরান তাদের পারমাণিক কর্মসূচি বন্ধ করার জন্য পর্যাপ্ত গ্যারান্টি দেয়নি বলে মত তাঁর। ট্রাম্প বলেন, "আমি ওটা (শান্তি প্রস্তাব) দেখেছিলাম। আর আমার যদি প্রথম বাক্য পছন্দ না হয়, আমি সেটা ছুঁড়ে ফেলে দিই।"

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "ইরানের মধ্যস্থতাকারী দাবি করেছেন যে, মার্কিন হামলায় তাদের পারমাণবিক পরিকাঠামোর ক্ষতি হয়েছে এবং তারা পারমাণবিক জ্বালানি পুনরুদ্ধার করার মতো অবস্থায় নেই।"

ইরানে সঙ্গে টানা চলতে থাকা যুদ্ধের কারণে রিপাবলিকান নেতা বেশ কিছুটা দুর্বল অবস্থায় চিন সফরে গিয়েছিলেন। ইরান নিয়ে বড় কোনও খবর ছাড়াই ফিরেও গেছেন। শুক্রবার, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেজিংয়ে হংনানি গার্ডেনে ছিলেন ট্রাম্প। তিনি বলেন, "আমরা ইরান নিয়ে আলোচনা করেছিলাম। এক্ষেত্রে আমাদের অনুভূতি একইরকম। আমরা এটা শেষ করতে চাই। আমরা চাই না, ওদের পরমাণু অস্ত্র থাকুক। আমরা চাই প্রণালী খোলা থাক। আমরা চাই ওরা (ইরান) এটা বন্ধ করুক, কারণ সেখানকার পরিস্থিতিটা খুবই অদ্ভুত, কিছুটা পাগলামিপূর্ণ। এবং এটা ঠিক নয়, এমনটা হতে পারে না।"

এদিকে, হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে রাজি করানোর জন্য সক্রিয় ভূমিকা নিতে চিনকে কয়েক সপ্তাহ ধরে চাপ দেওয়ার পর ট্রাম্প বলেন যে, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বেজিংয়ের সাহায্যের প্রয়োজন নেই। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, "আমার মনে হয় না ইরানের ব্যাপারে আমাদের কোনও সাহায্যের প্রয়োজন আছে," এবং তিনি বলেন যে আমেরিকা "যে কোনও উপায়েই হোক" এই যুদ্ধে জিতবে। 
  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে সিআইডি
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে সিআইডি
West Bengal News Live : স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, লাগানো বিশেষ ডিজিটাল লক
Jahangir Arrested : বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
বর্ডার এলাকা থেকে গ্রেফতার জাহাঙ্গির খান
TMC MPs Meeting : দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র
দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ : সূত্র
Advertisement

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget