এক্সপ্লোর

Road Accident: তামাক ব্যবসায়ীর 'বেপরোয়া' ছেলে, বিলাসবহুল গাড়িতে পিষল পথচারীদের, পরপর ধাক্কা অটো, বাইকে

Car Accident: শোনা যাচ্ছে, ১০ কোটি টাকার বিলাসবহুল গাড়ির চালক প্রভাবশালী ব্যবসায়ীর পুত্র সম্ভবত 'মদ্যপ' ছিলেন। স্বাভাবিকের থেকে অনেকটা বেশি গতিতে চলছিল তাঁর গাড়ি।

Road Accident: দ্রুত গতিতে ছুটে আসা বিলাসবহুল গাড়ি পিষে দিল পথচারীদের। ধাক্কা মারল একের পর এক যানবাহনেও। অন্তত ৬ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন বলে খবর। রবিবারে দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ বাজেয়াপ্ত করেছে ঘাতক গাড়িটিকে। সূত্রের খবর, ল্যাম্বরগিনিটি চালাচ্ছিলেন তামাক ব্যবসায়ী কে কে মিশ্রর ছেলে শিবম। কানপুরের Gwaltoli এলাকায় ভিআইপি রোডে পথচারীদের ধাক্কা দেওয়ার পর একটি বাইক এবং অটোতেও প্রবল জোরে ধাক্কা মেরেছিল গাড়িটি। প্রথমে অটোতে ধাক্কা মারে সাংঘাতিক গতিতে ছুটে আসা ল্যাম্বরগিনি। এরপর দাঁড়িয়ে থাকা একটি রয়্যাল এনফিল্ড বাইকে এত জোরে গাড়িটি ধাক্কা মেরেছিল যে আরোহী শূন্যে প্রায় ১০ ফুট লাফিয়ে উঠেছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। শোনা যাচ্ছে, ১০ কোটি টাকার বিলাসবহুল গাড়ির চালক প্রভাবশালী ব্যবসায়ীর পুত্র সম্ভবত 'মদ্যপ' ছিলেন। স্বাভাবিকের থেকে অনেকটা বেশি গতিতে চলছিল তাঁর গাড়ি। শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় কাণ্ড ঘটিয়েছে। 

রবিবার দুপুরে ৩টে ১৫ মিনিট নাগাদ রেভ-৩ মলের কাছে ঘটেছে এই দুর্ঘটনা। বিলাসবহুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ধাক্কা মেরেছে। প্রত্যদর্শীদের বয়ান অনযায়ী, প্রথমে ওই ল্যাম্বরগিনি ধাক্কা মেরেছিল রাস্তার পাশে দাঁড়িয়ে ধাক্কা একটি অটোতে এবং তারপর একটি রয়্যাল ইনফিল্ড বাইকে। বিলাসবহুল গাড়িটি এতটাই জোরে ধাক্কা মেরেছিল ওই বাইকে যে আরোহী শূন্য প্রায় ১০ ফুট লাফিয়ে ওঠেন। বাইকে ধাক্কার পর বাইকের সামনের চাকায় গাড়িটি আটকে যায় এবং বাইকটি টেনে নিয়ে যায় বেশ কিছুটা। এরপর একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে শেষ পর্যন্ত থামে ওই ঘাতক গাড়িটি। পথচারীদেরও এত জোরে এসে ওই গাড়িটি ধাক্কা মেরছিল যে বেশ কয়েকজন অনেকটা করে দূরে গিয়ে ছিটকে পড়েছিলেন। কিছুজন গুরুতর ভাবে আহতও হয়েছেন বলে খবর। 

জানা গিয়েছে, ব্যবসায়ীর ছেলের গাড়ির পিছনেই আসছিলেন তাঁর ব্যক্তিগত বাউন্সাররা। শিবম মিশ্রর গাড়ি থামানোর চেষ্টা না করে উল্টে তাঁকে আশপাশের জনতার থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন বাউন্সাররা। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত অনেকের সঙ্গেই খারাপ ব্যবহার করেন তাঁরা। অন্যদিকে, শিবম এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ উঠেছে। উন্মত্ত জনতা তাঁকে পালাতে দেবে না বলে ল্যাম্বরগিনির জানলার কাচ ভেঙে পাঁজাকোলা করে তুলে শিবমকে বের করে আনে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিমেষে। তবে সঠিক সময়ে পুলিশ এসে পড়ায় অন্য কোনও অঘটন ঘটেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC Candidate List Announcement Live : 'মেঘের আড়াল থেকে যিনি খেলছেন...', মমতার নিশানায় কে ?
'মেঘের আড়াল থেকে যিনি খেলছেন...', মমতার নিশানায় কে ?
TMC Candidate List Announcement: ‘বিজেপি-র প্রার্থী হোন বরং, প্রচারেও নেমে পড়ুন’, জ্ঞানেশ কুমারকে কটাক্ষ মমতার
‘বিজেপি-র প্রার্থী হোন বরং, প্রচারেও নেমে পড়ুন’, জ্ঞানেশ কুমারকে কটাক্ষ মমতার
West Bengal TMC Candidate List 2026: আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্য়েই সাংবাদিক বৈঠক করবেন মমতা
আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা, আর মাত্র কয়েক ঘণ্টার মধ্য়েই সাংবাদিক বৈঠক করবেন মমতা
LPG eKYC: এই কাজ না করলে কি রান্নার গ্যাস আর পাবেন না? কী জানাচ্ছে কেন্দ্র?
এই কাজ না করলে কি রান্নার গ্যাস আর পাবেন না? কী জানাচ্ছে কেন্দ্র?
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget