এক্সপ্লোর

Viral Video: 'ঘর রয়েছে', 'ভাল মেয়ে রয়েছে'... দিল্লিতে অটোচালকের আপত্তিকর প্রস্তাব বিদেশি পর্যটককে

Delhi News: ভাইরাল হওয়া ওই ভিডিওতে অটোচালককে বলতে শোনা গিয়েছে 'ঘর উপলব্ধ রয়েছে', '১৮-২০ বছরের ভাল মেয়ে রয়েছে' - এই ধরনের আপত্তিকর কথাবার্তা।

Viral Video: দিল্লিতে মহিলাদের নিরাপত্তা ঠিক কতটা, তা নিয়ে সংশয় রয়েছে অনেকদিন থেকেই। তবে এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির এক অটোচালক ক্রমাগত এক বিদেশি পর্যটককে জোর করছেন এক অদ্ভুত ব্যাপারে। কী সেই বিষয়। বিদেশি পর্যটকেরই শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, ওই অটোচালক বারবার জোর করছেন টাকার বিনিময়ে সেক্সুয়াল সার্ভিস বা যৌন পরিষেবা নেওয়ার জন্য।    

ভাইরাল হওয়া ওই ভিডিওতে অটোচালককে বলতে শোনা গিয়েছে 'ঘর উপলব্ধ রয়েছে', '১৮-২০ বছরের ভাল মেয়ে রয়েছে' - এই ধরনের আপত্তিকর কথাবার্তা। বিদেশি পর্যটক নিজেও জানিয়েছেন, তিনি বারংবার ওই অটোচালককে বুঝিয়ে দিয়েছিলেন যে এসব ব্যাপারে মোটেই আগ্রহ নেই তাঁর। কিন্তু তারপরেও জোর করা হচ্ছিল তাঁকে। পুরো পরিস্থিতিতে তিনি যে অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, বিরক্ত হয়েছিলেন এবং অস্বস্তিতে ছিলেন - সেই কথাও জানিয়েছেন ওই বিদেশি পর্যটক।     

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিও 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Xiao (@daviddxiao)

স্বভাবতই এই ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অবিলম্বে ওই অটোচালকের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবিও জানিয়েছেন তাঁরা। কীভাবে একজন অটোচালক প্রকাশ্যে, একজন বিদেশি পর্যটককে এ হেন প্রস্তাব দিতে পারেন, বারংবার আপত্তিকর কথা বলে ভারতে বেড়াতে আসা একজন বিদেশি পর্যটককে অস্বস্তিতে ফেলতে পারে, তা দেখেই হতবাক সকলে। ওই ভিডিওতে অনেকেই দিল্লি পুলিশকে ট্যাগ করেও গোটা বিষয়টা তাদের নজরে আনার চেষ্টা করেছেন।     

দিল্লিতে মাঝে মধ্যেই মহিলাদের সঙ্গে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটে, যা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই রাজধানীতেই এবার বিদেশি পর্যটকের সামনে এক অটোচালক মহিলাদের প্রসঙ্গে যে ধরনের কুরুচিকর প্রস্তাব রেখেছে, তা দেখে হতবাক এবং ক্ষুব্ধ নেট দুনিয়া। ওই বিদেশি পর্যটকের সামনে দেশের মান খুইয়েছে অভিযুক্ত অটোচালক, এমনটাও মত অনেকেরই। শুধু তাই নয়, পর্যটক বারবার বারণ করার পরেও তাঁকে রীতিমতো জোর করা হচ্ছিল। আর তার ফলে আরও বেশি মাত্রায় অস্বস্তিতে পড়েছিলেন ওই বিদেশি পর্যটক।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি
ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget