Viral Video: চলন্ত গাড়ির ছাদে শার্ট খুলে উদ্দাম নাচ, কেউ নাচলেন গাড়ির জানলা দিয়ে অর্ধেক বেরিয়ে, ভাইরাল ভিডিও
Noida Police: বর্ষবরণের রাতে এই কাণ্ড ঘটেছে। দ্রুত ব্যবস্থা নিয়েছে নয়ডা পুলিশ। গাড়ির মালিককে খুঁজে বের করা হয়েছে। একাধিক অভিযোগ তাঁর নামে। কাটা হলে ৬৭ হাজার টাকার ই-চালান।

Viral Video: চলন্ত গাড়ির ছাদে নাচ। কেউ আবার খুলে ফেলেছেন পরনের শার্টও। খালি গায়েই চলছে উদ্দাম নৃত্য। বর্ষবরণের রাত বলে কথা। তবে এইসব মোটেই বরদাস্ত করেনি নয়ডা ট্র্যাফিক পুলিশ। সোজা ৬৭ হাজার টাকার ই-চালান কাটা হয়েছে অভিযুক্তদের নামে। মোট ৬ জন এই কীর্তিকলাপে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন বলেও অভিযোগ। রাস্তার মাঝে চলন্ত গাড়ির ছাদে ওভাবে নাচ করতে থাকার তার প্রভাব স্বভাবতই পড়ে ব্যস্ত রাস্তার ভারী ট্র্যাফিকে। দেখা দেয় ট্র্যাফিক জ্যাম। আশপাশের গাড়িতে থাকা যাত্রীরা গোটা ঘটনাটা ভিডিও করে তুলে রাখেন।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই ভিডিও। সম্প্রতি রিলিজ হওয়া বলিউড ছবি 'ধুরন্ধর'- এর গান 'দিল হ্যায় সুনেহরা'- র তালে নাচতে দেখা যায় তাঁদের। অনুমান, গাড়ির মডেলটি Alto এবং তার পিছনে লেখা ছিল 'Gurjar'। ভাইরাল ভিডিওতে এও দেখা গিয়েছে যে, গাড়ি থেকে বেরিয়ে এসেছেন এক ব্যক্তি। তিনি আবার পাশ থেকে গাড়িটিকে ঠেলাও শুরু করেছেন। এর পাশাপাশি এও দেখা গিয়েছে যে, গাড়িটি চলতে শুরু করার পরেও গাড়ির ছাদ থেকে নামেনি ওই যুবকের দল।
এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও
नोएडा में खुला हुड़दंग
— Kadak18 news (@RajDwivedi57575) January 1, 2026
🚗ट्रैफिक जाम? युवकों की कार ने दी पुलिस को चुनौती!
बेख़ौफ़ हुड़दंगबाजो का वीडियो वायरल, लोग चौंक के बोल पड़े-“ये तो पागलपन है!”
💣सड़क पर दहशत,सोशल मीडिया पर धमाका! अब देखना यह होगा क्या नोएडा पुलिस कस पाएगी शिकंजा? @noidapolice @Uppolice @Noidatraffic pic.twitter.com/JGX0CUokNk
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর তা নজরে আসে উত্তর প্রদেশ পুলিশের। তারাই এক্স মাধ্যমে নয়ডা ট্র্যাফিক পুলিশকে বিষয়টিতে নজর দিতে বলে। তদন্ত করে গাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়। এই যুবকের বিরুদ্ধে ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করার একাধিক অভিযোগ আনা হয়েছে। যেমন- বিপজ্জনক ভাবে গাড়ি চালানো, ইনস্যুরেন্স ছাড়া গাড়ি ব্যবহার করা, সেফটি বেল্ট না পরা - এইসব একাধিক অভিযোগ দায়ের হয়েছে গাড়ির মালিকের বিরুদ্ধে। তার সঙ্গে ৬৭ হাজার টাকার একটি পেনাল্টিও কাটা হয়েছে গাড়ির মালিকের নামে। ই-চালান কেটেছে নয়ডা ট্র্যাফিক পুলিশ।






















