IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
One Week Weather Report: পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের এই নিম্নচাপের কারণে, আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

কলকাতা: হয়েই চলেছে বৃষ্টি। ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি জেলায় জেলায়। হওয়া অফিসের খবর অনুযায়ী আরও একটা নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। বর্ষার এই আগ্রাসী রূপের মধ্যে ভারতের আবহাওয়া দফতর বেশ কয়েকটি জেলা ও রাজ্যের জন্য নতুন এক সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, দিল্লি এবং বিহার সহ মোট ১৯টি রাজ্যের জন্য ভারী বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা জারি করেছে IMD।
ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব দেখা দেবে দেশের বহু জায়গায়। হবে অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের এই নিম্নচাপের কারণে, আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ১৭ তারিখে ওড়িশায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের বেশিরভাগ দিন পশ্চিম হিমালয় অঞ্চলে এবং আগামী ৩-৪ দিন উত্তর প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ দিন উত্তর-পূর্ব ভারতে এবং সপ্তাহজুড়ে আসাম ও মেঘালয়ে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
All India weather warning during next 7 days
— India Meteorological Department (@Indiametdept) August 16, 2026
(i)A low pressure area formed over Northwest Bay of Bengal and adjoining West Bengal-North Odisha coasts.Under its influence,heavy to very heavy rainfall over Gangetic West Bengal, Odisha, Chhattisgarh & Jharkhand during next 2 days… pic.twitter.com/Qb8DXHfMsg
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী,পূর্ব ভারতের রাজ্যগুলিতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি রাজ্যগুলিতে ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়েছে। শক্তিশালী ঝড় বড় গাছ উপড়ে ফেলতে পারে। তাই, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে। পাশাপাশি, কৃষক ও জেলেদের নদীর তীর থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ভারী বৃষ্টিপাতে কৃষকদের ফসলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বহু জেলায় অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছে।
পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং তার আশেপাশের এলাকায় একটি ঊর্ধ্বস্তরের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। আবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। ১৯টি রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, গুজরাট এবং মহারাষ্ট্র। এই সময়ে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস বইতে পারে। কিছু রাজ্যে শিলাবৃষ্টিও হতে পারে।
Before You Go
Sumit Roy: Abhishek Banerjee যখন দেশে নেই...তাঁর বাড়িতে সুমিত রায় কী করছিলেন?,মন্তব্য Sajal Ghosh এর
সেরা শিরোনাম






















