West Bengal Election 2026 : তদন্ত নিয়ে হাইকোর্টের বিরাট ছাড়পত্র ! আর জি কর তদন্তে খুলতে চলেছে নতুন অধ্যায়?
আজ খড়গপুরে রোড শো অমিত শাহের, মেদিনীপুরে রোড শো তৃণমূলনেত্রীর।
LIVE

Background
অমিত শাহর পর বৃহস্পতিবার নরেন্দ্র মোদির মুখেও শোনা গেল সেই ভবানীপুরের কথা। হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী
বলেছেন '৫ বছর আগে যে চমৎকার নন্দীগ্রাম করেছিল, এবার সেই এক হাল ভবানীপুরেও হতে চলেছে, পুরো বাংলায় হতে চলেছে।' পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদির মুখে হুঙ্কার
মালদায় যা হয়েছে, তৃণমূল বিশাল ভুল করেছে। এই ঘটনা তৃণমূলের মহা জঙ্গলরাজের কফিনে শেষ পেরেক প্রমাণিত হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মোথাবাড়ি ইস্য়ুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে বিজেপি। পাল্টা আক্রমণ তৃণমূলের।
কোচবিহারের পর হলদিয়া। ফের পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল হিসেব নেওয়ার কথা। বৃহস্পতিবার, হলদিয়ার সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "আমাদের মন্ত্র - সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু বাংলাকে যারা লুঠ করেছে, তাদের হিসাব হবে।"
আর জি কর তদন্তে খুলতে চলেছে নতুন অধ্যায়?
সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় থেকে যে কোনও সন্দেহভাজনকে ফের জেরা করতে পারবে CBI. হাইকোর্টের ছাড়পত্রে আর জি কর তদন্তে খুলতে চলেছে নতুন অধ্যায়?
'বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে' ঘোষণা অমিত শাহের
'বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা অনুদান দেওয়া হবে'ঘোষণা অমিত শাহের।
তৃণমূলের জমানায় দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে : শাহ
'তৃণমূলের জমানায় দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের আইনের আওতায় আনা হবে'
সেরা শিরোনাম























