West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
WB News Live Update: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর...
LIVE

Background
এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর
১। বারবার তলব। বাড়িতে তল্লাশিতেও বেপাত্তা। অবশেষে প্রকাশ্যে সুমিত রায়। ভবানীভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের।
২। সকাল ৯.৫৪ মিনিটে ভবানী ভবনে ঢুকলেন সুমিত রায়। শালবনির জমি দুর্নীতির মামলায় CID-র তলব। আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক।
৩। নতুন সরকার কাউকে ছাড়বে না, পালিয়ে বাঁচা যাবে না। কড়া বার্তা বিজেপির। সুমিত রায়ের হাজিরা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার।
৪। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ।
বাগুইআটি থানায় অভিযোগ দায়ের লিলুয়ার ব্যবসায়ীর।
৫। VIP রোডের পাশে একটি বিল্ডিং থেকে লোহা কেনার বরাত পান ব্যবসায়ী। কাজে নামতেই চড়াও দেবরাজের অনুগামীরা।
৬। প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুর্শিদাবাদের ২ NCPI সাংসদের। SIR-এ নাম বাদ নিয়ে আদালতে যাবেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। দাবি আবু তাহেরের।
৭। তোলাবাজি ও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। পুলিশের জালে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। দত্তপুকুর থেকে পাকড়াও সনৎ দে। নৈহাটি থানায় চোর স্লোগান।
৮। সরশুনায় বাইক সারানোর গ্যারাজে বিজেপি নেতার দাদাগিরি। ১০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। না দেওয়ায় দোকানের মালিককে মার। অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
৯। BLLRO অফিসে ল ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা। ২০ হাজার টাকা দেওয়ায় ল ক্লার্ককে বেধড়ক মার। ভাইরাল সিসি ফুটেজ। কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে অভিযোগ দায়ের।
১০। ইসলামপুরে শ্যুটআউট। শিক্ষককে গুলি করে খুন। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু।
১১। মোথাবাড়িতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ধারালো অস্ত্র দিয়ে কোপ। ওষুধ কিনতে যাওয়ার সময় হামলা।ঘটনাস্থলেই মৃত্যু নাসিরউদ্দিনের।কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ। ফেরার অভিযুক্তরা।
১৩। জীবনতলা ও ক্যানিং থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। মাদক পাচারকারীকে জেরা করে গোয়ালঘর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র। ক্যানিংয়ে অস্ত্র সহ গ্রেফতার উপপ্রধান ঘনিষ্ঠ।
১৪। কলেজে ভর্তিতে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
১৫। রাস্তা সংস্কারের নামে ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রধানের স্বামীর বিরুদ্ধে। দুর্নীতির তদন্ত করতে গিয়ে বসিরহাটে ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা।
১৬। বড় বড় গর্ত। পিচের আস্তরণ উঠে কঙ্কালসার চেহারা। এক্সপ্রেসওয়েরই বেহাল দশা। খানাখন্দে ভরা বিমানবন্দরগামী রাস্তা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের হতশ্রী রাস্তায় জেরবার।
১৭। প্রশ্নফাঁসে উত্তাল ঝাড়খণ্ড। সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের এক ঘণ্টা কুড়ি মিনিটের বৈঠক নিষ্ফলা। আন্দোলন চলবে।ঘোষণা আন্দোলনকারীদের।
১৮। রাশিয়া থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা। ৮৬-১১ ভোটে আমেরিকার সেনেটে পাস বিল। রাশিয়া থেকে তেল কিনলে ভারতের ওপর চাপতে পারে ১০০% শুল্ক।
১৯। ট্রাফিক নিয়ম ও সড়কপথে চলাচলে সচেতনতা প্রচার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেট থেকে লালবাজার পর্যন্ত সাইকেল র্যালিতে কলকাতা পুলিশ। ছিলেন পুলিশ কমিশনারও।
২০। দিল্লি IIT-র সমাবর্তনে প্রধানমন্ত্রী। সঙ্কট যখন আসে, তখন সুযোগও আসে। চ্যালেঞ্জ নিলেই তৈরি হবে নতুন সুযোগ। জেনজির মন পেতে ভোকাল টনিক নরেন্দ্র মোদির।
২১। কবিগুরুর ৮৬ তম প্রয়াণ দিবসে বিধানসভায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। উপস্থিত স্পিকার, বিরোধী দলনেতা। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল। শান্তিনিকেতনে কবি স্মরণে পড়ুয়ারা।
Kakali Ghosh Dastidar Live: 'মানুষ চিনতে এত ভুল করলাম!' কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা। 'মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, ধ্বংস হয়ে গেল', শনিবারের সন্ধেয় NCPI সাংসদের আচমকা পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে দেখা দেয় তুমুল জল্পনা। কাকে চিনতে ভুল করলেন কাকলি? জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট করেন তিনি। 'চল্লিশ বছর ধরে মানুষ চিনতে এত ভুল করলাম। একটাই তো জীবন, জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল,' জল্পনার মধ্যেই দ্বিতীয় পোস্ট NCPI সাংসদের।
Mithun Chakraborty Live: হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী
হাসপাতাল থেকে ছুটি পেলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাতে প্লেট বসেছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছে, এখন সুস্থ রয়েছেন তিনি। বছর দুয়েক আগে পড়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর ডান হাতে চিড় ধরেছিল। তখন বেঙ্গালুরুর হাসপাতালে অস্ত্রোপচার হয়। পরে ফের হাতে যন্ত্রণা শুরু হওয়ায় কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার হাসপাতালে গিয়ে মিঠুন চক্রবর্তীকে দেখে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





















