এক্সপ্লোর

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা

Balochistan Train Blast: পাকিস্তানি সৈনিকদের নিয়ে যাচ্ছিল ট্রেন। সেই ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি।

নয়াদিল্লি: বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সটান ট্রেনে ধাক্কা। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর মিলেছে। ট্রেনটিতে পাকিস্তানের সেনাকর্মীরা ছিলেন। তাঁদের নিশানা করে বিচ্ছিন্নতাকামীরাই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি। (Balochistan Train Blast)

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালুচিস্তান প্রদেশে এই ঘটনা ঘটেছে। কোয়েট্টার চমন পটক এলাকায়, বিস্ফোরক বোঝাই গাড়িটি তীব্র গতিতে ছুটে গিয়ে ট্রেনের একটি কামরায় ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে, কেঁপে ওঠে চারিদিক। আগুনের গ্রাসে চলে যায় চার পাশের সবকিছু। এত তীব্র বিস্ফোরণ ঘটে যে ট্রেনের আরও দু'টি কামরা উল্টে যায়। আগুন ঘরে যায় সেগুলিতেও। (Balochistan Blast)

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইদ উপলক্ষে বাড়ি যাচ্ছিলেন পাকিস্তানি সেনার কর্মীরা। ট্রেনে সওয়ার ছিলেন তাঁদের পরিবার, ছেলেমেয়েরাও। পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি।

আরও পড়ুন: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে

ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের বেশ কয়েকটি কামরা উল্টে পড়ে রয়েছে। দাউদাউ করে আগুন জ্বলছে তখনও। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে আরও কিছু গাড়ি। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছোঁয়ার জোগাড়। সেই পরিস্থিতিতেই ট্রেনের উল্টে যাওয়া কামরার উপর উঠে যান স্থানীয়রা। আহতদের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা হয়। 

আরও পড়ুন: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…

চারপাশে রক্তাক্ত দেহও পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকার্যে নেমেছে সেনা। স্ট্রেচারে করে দেহ বের করে আনা হচ্ছে ধ্ব্সস্তূপ থেকে। রেললাইন থেকে ২৫-৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছে কার্যত। একটি বহুতল ছিল ওই এলাকায়। পুড়ে গিয়েছে সেটিও। দেওয়াল ভেঙে পড়েছে একদিকের। উড়ে গিয়েছে জানলা-দরজা।'

এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি। আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। লিখিত বিবৃতিতে বলা হয়, 'আজ সকালে বালোচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড, অর্থাৎ ফিদাঁয়ে বিভাগ (আত্মঘাতী বিভাগ) সেনাকর্মীদের নিয়ে যাওয়া ট্রেনকে নিশানা করে হামলা চালিয়েছে। নিখুঁত আত্মঘাতী হামলা চালানো হয়েছে। বালোচ লিবারেশন আর্মি এর সম্পূর্ণ দায় স্বীকার করছে। কত জন মারা গিয়েছে, হামলার খুঁটিনাটিও জানানো হবে সকলকে'।

যে কোয়েট্টা ক্যান্টনমেন্টের কাছে হামলা চালানো হয়েছে, সেখানে সর্বক্ষণ সেনা মোতায়েন রাখে পাকিস্তান সরকার। আবার অশান্ত বালুচিস্তানের রাজধানীও কোয়েট্টা। বালুচিস্তানের একদিকে আফগানিস্তান, অন্য দিকে ইরান। দশকের পর দশক সেখানে সশস্ত্র সংগ্রাম চলে আসছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বালুচিস্তানকে পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চায় বিচ্ছিন্নতাকামীরা। সাম্প্রতিক কালে, শক্তি বাড়িয়ে পর পর পাক সেনাকে নিশানা করে চলেছে বালোচ লিবারেশন আর্মি। এর আগে আস্ত একটি ট্রেনই ছিনতাই করেছিল তারা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PoK Helicopter Crash: PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, কেউ বেঁচে ফিরলেন না
PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, কেউ বেঁচে ফিরলেন না
US-Iran Conflict : 'হরমুজ প্রণালীতে গুলি করে নামানো হয়েছে মার্কিন হেলিকপ্টার', ইরানে সামরিক অভিযান শুরু আমেরিকার
'হরমুজ প্রণালীতে গুলি করে নামানো হয়েছে মার্কিন হেলিকপ্টার', ইরানে সামরিক অভিযান শুরু আমেরিকার
Coding Jobs on Decline: এই চাকরিই আর থাকবে না? ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক, জানালেন ২০২৬ সালেই আয়ু শেষ
এই চাকরিই আর থাকবে না? ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক, জানালেন ২০২৬ সালেই আয়ু শেষ
Pakistan Occupied Kashmir Deaths: নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার, পাক অধিকৃত কাশ্মীরে নিহত ৩০, আহত কমপক্ষে ২০০, ভয়ঙ্কর ঘটনা
নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার, পাক অধিকৃত কাশ্মীরে নিহত ৩০, আহত কমপক্ষে ২০০, ভয়ঙ্কর ঘটনা
Advertisement

ভিডিও

Mamata Banerjee - TMC News | দল ভেঙে চুরমার, কংগ্রেসে জুড়ছে তৃণমূল। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় হাতই ধরবে তৃণমূল
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরবেন কংগ্রেসে? ABP Ananda Live
Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব
TMC Congress Merger News | অস্বস্তি রক্ষায় কংগ্রেসে ফিরছে তৃণমূল? সনিয়ার সঙ্গে বৈঠক
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Solar Eclipse: ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দু’বছর পর, আঁধার নামবে দিনের বেলায়
Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন
PM Modi : মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
মোদির মুকুটে নয়া পালক ! শুভেচ্ছা বার্তা পাঠালেন বিশ্ব নেতারা, কে কী লিখলেন ?
Shatadru Dutta: মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
মেসিকাণ্ডে এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত
CID Kalighat Camac Street : কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
কালীঘাট এবং ক্যামাক স্ট্রিট, একই দিনে ২ জায়গায় কেন তল্লাশি CID- র? কী খুঁজছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা
Swapan Dasgupta: 'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
'কর না বাড়িয়ে রাজ্য সরকারের আয় বাড়ানোটাই চ্যালেঞ্জ', অর্থমন্ত্রী হয়েই বার্তা স্বপন দাশগুপ্তর
TMC Councilor Office: কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
কলকাতার TMC কাউন্সিলরের অফিসের অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ, একে একে বেরোল...
Ayushman Bharat : রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
রেশন কার্ডে এই ক্যাটাগরি থাকলেই মিলবে আয়ুষ্মানের ৫ লাখ, আপনার আছে তো ? দেখে নিন এখনই
Embed widget