এক্সপ্লোর

Ebola Virus Outbreak: তিন মাসের মধ্যেই ইবোলা ভাইরাসের টিকা? ক্লিনিক্যাল ট্রায়াল শীঘ্রই, অক্সফোর্ডের সঙ্গে হাত মেলাল ভারতীয় সংস্থা

Ebola Vaccine: আফ্রিকার তিন দেশে ইবোলার প্রকোপ। টিকা নিয়ে বাড়ছে প্রত্যাশা। অক্সফোর্ড থেকে এল সুখবর।

নয়াদিল্লি: নতুন করে ইবোলা ভাইরাসের প্রকোপ। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। লাগাতার বাড়ছে মৃত্যুও। সেই আবহেই বড় সুখবর দিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। আগানী তিন মাসের মধ্যেই ইবোলা প্রতিরোধকারী টিকা চলে আসবে বলে জানালেন তাঁরা। ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-ও ওই টিকা তৈরির কাজে যুক্ত। সব ঠিক থাকলে ভারতের হাতেও চলে আসবে ইবোলা ভাইরাসের টিকা। (Ebola Vaccine)

তিন দেশে ভয়ঙ্কর প্রকোপ ইবোলা ভাইরাসের

এই মুহূর্তে আফ্রিকার তিন দেশ-কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ইবোলা ভাইরাসের প্রকোপ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ইবোলা ভাইরাসের বুন্ডিবুজিও প্রজাতি অতি সংক্রামক হয়ে উঠেছে সেখানে। সংক্রমিত (সন্দেহভাজন) দুই শতাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে ইতিমধ্যেই। অথচ ইবোলার বুন্ডিবুজিও প্রজাতিকে ঠেকানোর কোনও টিকা বা ওষুধ নেই। সেই আবহেই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সুখবর এল। জানা গিয়েছে, পশুদের উপর টিকা প্রয়োগের কাজ চলছে।  শীঘ্রই মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যেই টিকা হাতে চলে আসবে। (Ebola Virus Outbreak)

আরও পড়ুন: ‘অস্বাভাবিক হারে জনবিন্যাস বদল’, এবার বিশেষ কমিটি গঠন করল কেন্দ্র, ঘোষণা অমিত শাহের

ইবোলার টিকা নিয়ে গবেষণা

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের টিকা প্রতিরোধ বিভাগের প্রধান টেরেসা এল জানিয়েছেন, সিরাম ইনস্টিটিউট-ও এই গবেষণার সঙ্গে যুক্ত। সিঙ্গল ডোজ়ের টিকা তৈরির উপরই জোর দেওয়া হচ্ছে, লাইসেন্স প্রাপ্ত ইবোলা জায়রে টিকার মতো। ChAdOx প্রযুক্তিকে এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, যা কোভিডের টিকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। টিকা উৎপাদন এবং ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি এগিয়ে নিয়ে যেতে সাহায্য় করছে সিরাম ইনস্টিটিউট।

আরও পড়ুন: দুরন্ত গতিতে ছুটে এসে ধাক্কা মারল ট্রেন, রেললাইন থেকে দূরে ছিটকে পড়ল স্কুলবাস, অনেকের মৃত্যুর আশঙ্কা

সংক্রমণ বেড়েই চলেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আফ্রিকার তিন দেশে ইবোলা সংক্রমণ বিপজ্জনক আকার ধারণ করেছে। আন্তর্জাতিক স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থার ঘোষণাও করেছেন WHO প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২২০ জনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এমতাবস্থায় নমুনা পরীক্ষার উপর জোর দিতে বলা হচ্ছে বাড়ে বাড়ে। আরও শত শত মানুষ সংক্রমিত হয়ে পড়েছেন।

একটি ডোজ়ের টিকা

কিন্তু একটি মাত্র ডোজ়ের টিকা কি ইবোলা বুন্ডিবুজিও-কে ঠেকাতে সফল হবে? বিশেষজ্ঞরা মনে করছেন,অ্য়ান্টিবডি এবং T-cell এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পশুদের উপর টিকা প্রয়োগে দেখা গিয়েছে, একটি ডোজ়েও সংক্রমণের মোকাবিলা করা যাচ্ছে। তাই একটি মাত্র ডোজ়ের টিকা তৈরির দিকেই এগিয়েছেন গবেষকরা। স্বাস্থ্যকর্মী এবং সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের উপরও ট্রায়াল চালানোর পরিকল্পনা রয়েছে। অ্যান্টিবডি এবং T-cell, দু’টিই শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। তাই অ্যান্টিবডি এবং T-cell, দু’টির শক্তিবর্ধনকারী একটি ডোজ়ের টিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েে। এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। নিরাপদ বুঝলে, কার্যকারিতার প্রমাণ মিললে, তবেই তা সার্বিক ভাবে ব্যবহার করা হবে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget