Bangladesh Election: 'সংখ্যালুঘদের ওপর হামলা হবে, তাঁদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে', আশঙ্কা তসলিমা নাসরিনের
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও সংখ্যালঘুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ তসলিমা নাসরিনের। তিনি বলেন, 'জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র'.

ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পর, বৃহস্পতিবার প্রথম ভোটের লাইনে দাঁড়ালেন ১২ কোটির বেশি মানুষ। মোট আসন ৩০০ হলেও, এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হল ২৯৯টি আসনে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেও সকাল থেকে বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশ ও সংখ্যালঘুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ তসলিমা নাসরিনের। তিনি বলেন, 'জামাত জিতলে বাংলাদেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে গণতন্ত্র', বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের। 'জামাত ক্ষমতায় এলে ধর্মতন্ত্র সব দখল করে নেবে। সংখ্যালুঘদের ওপর হামলা হবে, তাঁদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হবে। অন্ধকারে ঠেলে দেওয়া হবে মহিলাদের। আরেকটা আফগানিস্তানে পরিণত হবে বাংলাদেশ', বাংলাদেশে ভোটের ফল নিয়ে আশঙ্কা তসলিমা নাসরিনের।
ভোটের সকাল থেকে ঢাকার রাস্তাঘাট ছিল পোস্টারে ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে সাদা-কালো যুগ চলছে- এই অভিযোগে সাদা-কালো পোস্টারের মাধ্যমে প্রতিবাদে সরব বিভিন্ন রাজনৈতিক দল। সমাজমাধ্যমে BNP-র চেয়ারম্যান তারেক রহমান লেখেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি-র বিজয় সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি।
অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেন, 'আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হল আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারক জানাচ্ছি।'
বাংলাদেশে সকাল ৭ থেকে বেলা ১২ পর্যন্ত ভোট পড়ল প্রায় ৩৩ শতাংশ। কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি, জানাল বাংলাদেশের নির্বাচন কমিশন। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, জানাল বাংলাদেশে নির্বাচন কমিশন। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা আসবে ক্ষমতায়? বাংলাদেশে এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ ২৫ হাজার। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার। খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্য়া ৩০০। ১ জন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হচ্ছে ২৯৯টি আসনে। লড়াই মূলত খালেদা-পুত্র তারেক রহমানের BNP জোটের সঙ্গে জামাত-জোটের। ২৯৯টি আসনের মধ্যে ২৯২টি আসনে লড়ছে BNP।
অন্যদিকে, ওপার বাংলার ভোটে ঝরল রক্ত, মৃত ২। খুলনায় ভোট চলাকালীন বিএনপি নেতার মৃত্যু, মৃতের নাম মোহিবুজ্জামান কাচি। মোহিবুজ্জামান খুলনা মেট্রোপলিটানে বিএনপির প্রাক্তন সচিব। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়, খবর বিএনপি-সূত্রে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে মৃত ১, মৃতের নাম রাজ্জাক মিয়া।























