মুম্বই: ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন ছড়িয়েছে গোটা দেশে। শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই রেশ কাটার আগেই আদালতে আরশোলাদের প্রসঙ্গ উঠল। একটি হোটেলের লাইসেন্স বাতিল মামলায় আরশোলার প্রসঙ্গ উঠতে রসিকতা করতে শোনা গেল বিচারপতির। (Cockroaches in Hotel Kitchen)

Continues below advertisement

মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের ‘পার্ক ইন বাই ব়্যাডিসন’ বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। চলতি মাসের শুরুতে পরিচ্ছন্নতার প্রশ্নে তাদের লাইসেন্স বাতিল করেছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। FDA-এর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন হোটেল কর্তৃপক্ষ। (Bombay High Court)

আরও পড়ুন: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং গৌতম অখণ্ডের বেঞ্চে মামলার শুনানি চলছিল। সেই সময় তাঁদের মধ্যে এক বিচারপতিকে বলতে শোনা যায়, “এই তো ডেস্কে পোকা বসেছি। আমরা কী আর করতে পারি?” লাইসেেন্স বাতিলের নীতি-নিয়ম নিয়ে FDA-কে প্রশ্ন করা হয়। আরশোলা দেখা গেলেই লাইসেন্স বাতিল করা যায় কি না, ওঠে প্রশ্ন। 

আদালতে সওয়াল জবাব যখন জোরাল হচ্ছে, সেই সময় ওই বিচারপতি বলেন, “গত সপ্তাহে একটা বড় পোকা বসেছিল আমার ডেস্কে, একেবারে আমার সামনে। আমরা কী করতে পারি? দেশটা ভারত। আমি মাছির কথাও বলছিলাম, তাই তো? এখনও মাছি ঘুরছে এখানে। ভারতে প্র্য়াক্টিক্যাল হয়ে চলাই দস্তুর, বাস্তববাদী হতে হবে।”

আরও পড়ুন: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’

বিলাসবহুল ওই হোটেলের তরফে আদালতে সওয়ালকারী আইনজীবী জানান, আরশোলা একটি ছিল, না ১০টি, তা গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র ওই কারণে লাইসেন্স বাতিল করা যায় কি না, সেটাই প্রশ্ন এখানে। কী কারণে লাইসেন্স বাতিল করা হল, তার সপক্ষে FDA যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। 

ওই হোটেলের লাইসেন্স বাতিলের কারণ হিসেবে FDA জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত বিধিনিয়ম লঙ্ঘন করেছে ওই হোটেল। বিশেষ করে তাদের কিচেনটি অত্যন্ত অপরিচ্ছন্ন। সেখানে আরশোলা পাওয়া গিয়েছে। তাই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। 

শুধু ওই হোটেলই নয়, পরিচ্ছন্নতার প্রশ্নে মঙ্গলবার ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, MIG Cricket Club এবং আরও তিনটি ক্লাবের ফুড বিজনেসের লাইসেন্সও সাসপেন্ড করেছে FDA. খাবার তৈরি করে যেখানে রাখা হয়, যেখানে উচ্ছিষ্ট খাবার ফেলা হয়, সেখানেও আরশোলা, মাছি ভনভন করতে দেখা গিয়েছে বলে অভিযোগ। সেই প্রসঙ্গেই রসিকতা করেন ওই বিচারপতি।