এক্সপ্লোর

Viral News: আবর্জনার বস্তায় বিক্রি ১৫ লাখের গয়না! যেভাবে ফিরে পেলেন...অবিশ্বাস্য!

Haryana Viral News: দোকানে ভাঙাচোরা মালপত্র ঘেঁটে দেখার সময় হঠাৎ তাঁর চোখে পড়ে একটি পুরোনো বাক্স। খুলে দেখেন, সেখানে রয়েছে প্রায় ১০০ গ্রাম ওজনের সোনার গয়না। যার বাজারমূল্য ১৫ লক্ষেরও বেশি।

মিথ্যে ও প্রতারণার জালে জড়ানো বর্তমান দুনিয়াতে সততার নজির গড়লেন হরিয়ানার (Haryana) ফরিদাবাদের (Faridabad) এক স্ক্র্যাপ ডিলার (Scrap Dealer) অর্থাৎ যিনি বাতিল-ভাঙাচোরা মালপত্রের ব্যবসা করেন। নিজের দোকানে ভাঙাচোরা মালপত্র ঘেঁটে দেখার সময় হঠাৎ তাঁর চোখে পড়ে একটি পুরোনো বাক্স। খুলে দেখেন, সেখানে রয়েছে প্রায় ১০০ গ্রাম ওজনের সোনার গয়না। যার বাজারমূল্য ১৫ লক্ষেরও বেশি। এরপরেই তা গয়নার মালিকের কাছে ফিরিয়ে দেন তিনি। এই ঘটনায় তাঁর সততা দেখে সকলে চমকে গেছেন।  

ঘটনাটি শুরু হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। যখন ফরিদাবাদের বাসিন্দা অশোক শর্মা তাঁর পরিবারের সঙ্গে কুম্ভমেলায় যোগ দিতে প্রয়াগরাজ (Prayagraj) যাবেন বলে মনস্থির করেন। কিন্তু বাড়িতে চুরি-ডাকাতির ভয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। ঠিক করেন, বাড়িতে রাখা গয়না একটি পুরোনো বাক্সে ভরে আবর্জনা ভর্তি বস্তার মধ্যে লুকিয়ে রাখবেন। যাতে কেউ যেন কিছু টের না পায়। যেমন ভাবা তেমন কাজ। প্রায় ১০০ গ্রাম ওজনের গয়না তিনি বাক্সে ভরে আবর্জনা ভর্তি একটি বস্তার মধ্যে লুকিয়ে রাখেন। প্রয়াগরাজ থেকে ঘুরে আসার পর বেমালুম ভুলে যান সেই কথা। জীবন নিজের গতিতে চলতে শুরু করে। 

এরপর কেটে যায় প্রায় ১০ মাস। দীপাবলির (Diwali) আগে ঘর পরিষ্কার করার সময় বাড়ির যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস ও আবর্জনা বিক্রি করে দেন তিনি। তাতেই ঘটে যায় এই বড় ভুল। ততক্ষণে তো গয়না রাখা আবর্জনার বস্তাও বিক্রি হয়ে গেছে। এরপর দীপাবলি পুজোর সময় যখন গয়নার খোঁজ পড়ে তখন তো বাড়ির কর্তার মাথায় হাত! বুঝতে পারেন অসাবধানতাবশত কী কাণ্ড করে ফেলেছেন!   

কিন্তু কথাতেই আছে 'সব ভালো তার শেষ ভালো যার'। ওদিকে নিজের দোকানে গয়না ভর্তি বাক্স দেখেই তিনি বুঝতে পারেন কোথাও কিছু ভুল হয়েছে। এত গয়নার কথা তিনি চেপে যেতেই পারতেন। বর্তমানে যে গয়নার বাজারমূল্য ১৫ লক্ষ টাকা কিংবা তার চেয়েও কিছু বেশি তা দেখেও তিনি কিন্তু তাঁর সততা অটুট রেখেছেন। কোনও লোভের ফাঁদে পা না দিয়ে তিনি তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন। এরপর তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার জিতেশ মালহোত্রার উপস্থিতিতে অশোক শর্মাকে ১৫ লক্ষ টাকার গয়না ফিরিয়ে দেন। 'হারিয়ে' যাওয়া গয়না ফিরে পেয়ে যারপরনাই খুশি অশোক শর্মা এবং তাঁর পরিবারের সদস্যরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Advertisement

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget