Mother's Day : মাতৃ দিবসে ৩ দিনের ছুটি ও ১০,০০০ টাকা বোনাস ! এই সংস্থার ঘোষণায় শোরগোল নেটপাড়ায়
Mother’s Day vacation : মাতৃ দিবসে মাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে? এই ইচ্ছেটা পূরণ করল দিল্লির এক সংস্থা। সঙ্গে তিন দিনের ছুটি এবং ১০,০০০ টাকা বোনাস।

মাতৃ দিবসে মাকে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকেরই থাকে। এই ইচ্ছেটা পূরণ করল দিল্লির এক সংস্থা। এই সংস্থার মালিক তাঁর কর্মীদের বাবা-মাকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য তিন দিনের সবেতন ছুটি এবং ১০,০০০ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেন। এই খবরটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এই খবরটি ভাইরাল হয়েছে একটি ইনস্টাগ্রাম ক্লিপ থেকে। যেখানে দেখা গেছে একটি মার্কেটিং ও পিআর ফার্মের সিইও রজত গ্রোভার বিস্তারিতভাবে জানান যে, তিনি চেয়েছিলেন তাঁর কর্মীরা তাদের বাবা-মায়ের সঙ্গে কিছু সময় কাটাক এবং তাঁদের সঙ্গে পুনরায় কথাবার্তা ও সময় কাটাক। তিনি জানান, আধুনিক জীবনে ব্যস্ততার কারণে, সন্তানেরা প্রায়শই তাদের বাবা-মায়ের স্বপ্নগুলোর পূর্ণ করতে ভুলে যায়, তাই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যাতে মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন এবং কিছু পরিকল্পনা করতে পারেন।
View this post on Instagram
ভিডিওটিতে তিনি বলেন, "মাঝে মাঝে আমরা তাঁদের জিজ্ঞেস করি না। আমরা নিজেদের এত ব্যস্ত রাখি যে, নিজেদের কথাও ঠিক করে ভাবতে সময় পাই না। সকালে বের হই আর রাতে বাড়ি ফিরে আসি। আমরা কখনো জিজ্ঞেসও করি না মা-বাবাদের। আমরা তাদের স্বাস্থ্যের ব্যাপারে কিছুই জানি না।" তাই গ্রোভার তিন দিনের ছুটি ঘোষণা করেন এবং কর্মচারীদের তাদের বাবা-মাকে প্রিয় খাবার ও ঘুরতে যাওয়ার কথাও বলেন। তিনি জানান, 'তাদেরকে বলুন, টিকিট বুক করুন, তিন দিনের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিন। এটি কোম্পানির পক্ষ থেকে সবেতন ছুটি হবে। আমরা এর জন্য ১০,০০০ টাকা বোনাস দেব। এটি আমাদের পক্ষ থেকে একটি প্রাথমিক পদক্ষেপ।'
ভিডিওটির ক্যাপশনে গ্রোভার লিখেছেন, "যারা সারাজীবন আমাদের সবকিছুতে ‘হ্যাঁ’ বলে এসেছেন, আমরা তাদের কেবল ‘একদিন’ দিতে চাই। আমাদের বাবা-মায়েরা কোনও প্রতিদান না চেয়েই তাদের সময়, স্বপ্ন, শক্তি এবং জীবনের মূল্যবান বছরগুলো আমাদের দিয়েছেন।'' "হয়তো এখন সময় এসেছে তাদেরকে একটি প্রশ্ন করার, এমন কী আছে যা তুমি সবসময় করতে চাও?''
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট করে জানান, "আজকের কর্পোরেট জগতে এই মানসিকতার মানুষ খুঁজে পাওয়া বিরল। এমন উদ্যোগ দেখে সত্যিই খুব ভালো লাগছে," অন্য একজন লিখে জানান, "যদি পুরো বিশ্ব এভাবে ভাবতে শুরু করত।"
সেরা শিরোনাম






















