এক্সপ্লোর

NEET-UG Exam : মায়ের ইচ্ছে ছেলে 'ডাক্তার' হবে ! ৭১ বছর বয়সে এসে ডাক্তারি পরীক্ষায় বসলেন ছেলে

70 Years Old Appeared For NEET-UG : ধৈর্য ও অদম্য ইচ্ছে শক্তি থাকলে সব সম্ভব। মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে। আর সেই ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণের লক্ষ্যে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় বসেন তিনি।

কলকাতা : কথায় বলে না, শেখার ও জানার কোনও বয়স হয় না। এই কথাটি আবারও প্রমাণিত করলেন ৭১ বছর বয়সের এক বৃদ্ধ। যে বয়সে মানুষের স্মৃতিশক্তি কমতে থাকে, ধৈর্য কমতে থাকে, ঠিক সেই বসয়েই তিনি তাঁর অদম্য ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে জীবনের এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন। নিশ্চই অবাক হচ্ছেন এই বয়সে কী এমন কাণ্ড ঘটালেন? চলুন জেনে নেওয়া যাক হার না মানা এই মানুষটির কথা।   

রবিবার, অর্থাৎ মে মাসের ৩ তারিখ ছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET আন্ডারগ্র্যাজুয়েট)-২০২৬ এর পরীক্ষা। এই পরীক্ষায় তরুণ পরীক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া হলেও এবার ঘটেছে এক অন্য ঘটনা। যুবক-যুবতীদের সঙ্গে লখনউয়ের ৭১ বছর বয়সী এক বৃদ্ধ এই পরীক্ষায় বসেছেন। মায়ের ইচ্ছে পূরণ করতেই এই সিদ্ধান্ত নেন তিনি। 

৭১ বছর বয়সী অশোক বাহার, তাঁর প্রয়াত মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে। আর সেই ডাক্তার হওয়ার ইচ্ছা পূরণের লক্ষ্যে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় বসেন তিনি। তিনি বলেন, মায়ের ইচ্ছে পূরণ করতেই এই সিদ্ধান্ত। কয়েক দশক ধরে মনের মধ্যে এই আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাচ্ছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন মায়ের কথা ভেবে এবার পরীক্ষাটি দিতেই হবে। 

অশোক আরও জানান যে, তিনি বছরের পর বছর ধরে চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশুনো করছেন এবং এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। কিন্তু রোগের ওষুধ লেখার জন্য প্রয়োজন ডাক্তারি সার্টিফিকেট, আর এই যোগ্যতাটা নেই তাঁর। তিনি স্পষ্ট করে বলেন যে, এই বয়সে এসে তাঁর এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো পেশাগতভাবে ডাক্তারিতে প্রবেশ করা এবং অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছেটা পূরণ করা। এই ৭১ বছর বয়সে এসে তাঁর এমন সিদ্ধান্তকে উৎসাহিত করার জন্য তিনি তাঁর পরিবারকে কৃতিত্ব দেন। তিনি জানান, তাঁর স্ত্রী একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বেশ কয়েকজন আত্মীয় চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত। এই বয়সেও এই লক্ষ্য অর্জনে তাঁকে অনুপ্রাণিত করতে তাদের সমর্থন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানিয়েছেন অশোক বাহার।

উল্লেখ্য, সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএইচএমএস এবং বিইউএমএস-এর (MBBS, BDS, BAMS, BHMS and BUMS) মতো স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির জন্য নিট-ইউজি (NEET-UG) প্রধান প্রবেশিকা পরীক্ষা হিসেবে বিবেচিত হয়।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Advertisement

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget