বর্তমান দিনে চা পান করতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। শীত হোক বা গ্রীষ্ম, চা-এর দরজায় কড়া নাড়েন প্রায় সকল মানুষ। দিনের শুরু হোক বা দীর্ঘ সময়ের ক্লান্তি দূর করতে রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে প্রায়শই মানুষের ভিড় জমে। কারণ, চা-এর সঙ্গে আড্ডা ফ্রি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে চা সম্পর্কিত বহু ভিডিও ভাইরাল হয়। কোন দোকানে চা ভাল, চা বানানোর নিজস্ব শৈলী বা বিভিন্ন চায়ের ধরণ নিয়ে ভিডিও দেখতে পাওয়া যায়। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, চা প্রেমীদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

Continues below advertisement

চা বানানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ তাঁর চা বানানোর কৌশল ও আশেপাশের পরিবেশ নিয়ে ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 

ভাইরাল ভিডিওটিতে কী আছে?

Continues below advertisement

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন লোককে রাস্তার ধারে চা বানাতে। তার পাশে চিনি ভর্তি একটি প্লেট রাখা আছে। ভিডিওটিতে দেখা যায়, চিনির ওপর প্রচুর মাছি বসে আছে। মাসির পরিমান এতটাই যে প্লেটটি কালো হয়ে গেছে। এরপর লোকটি সেই প্লেট থেকে চিনি তুলে একটি গ্লাসে রাখেন, তারপর কেটলি থেকে চা ঢেলে চামচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকেন। লোকজনের সামনেই এই কাজটি করতে দেখা যায় ভিডিওটিতে, কিন্তু কেউ তাকে বাধা দিচ্ছেন না। কাছাকাছি একজন লোককে বসে থাকতেও দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ চা তৈরির পদ্ধতি দেখে অবাক হয়েছেন, আবার অন্যরা রসিকতাপূর্ণ মন্তব্যও করেছেন। ভাইরাল ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, "এটা দারুণ চা।" আরেকজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, "এটা মশলা চা নয়, এটা মাছি চা।" আরেকজন ব্যবহারকারী বলেছেন, "এটা দারুণ।" কেউ একজন লিখেছেন, "চা বিক্রেতাকে গ্রেফতার করা উচিত।" আরেকজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, "চা পানকারীরা অপরাধী।" ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে মানুষ সোশ্যাল মিডিয়ায় তাদের মতামত শেয়ার করছেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার হচ্ছে।