এক্সপ্লোর

Viral News: ফুলশয্যার রাতে বাল্ব চেয়েছিলেন স্ত্রী, ঘর থেকে বেরিয়ে বেপাত্তাই হয়ে গেলেন বর, পাঁচ দিন পর খোঁজ মিলল হরিদ্বারে

Groom Vanishes on Wedding Night: উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে।

মেরঠ: ফুলশয্যার রাতে নিখোঁজ বর। বাল্ব কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু রাত কাবার হয়ে গেলেও আর ফেরেননি। সেই নিয়ে হুলস্থুল কাণ্ড মেরঠে। শেষ পর্যন্ত, পাঁচ দিন পর হরিদ্বারে খোঁজ মিলল বরের। জানা গেল, ঘর থেকে বেরিয়ে হেঁটেই হরিদ্বার পৌঁছে গিয়েছিলেন তিনি। কেন এমন ঘটালেন, খোলসা করলেন কারণও। (Groom Vanishes on Wedding Night)

উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে। সরধনা থানা এলাকার বাসিন্দা মহসিন ওরফে মনুর বয়স ২৬ বছর। সম্প্রতি মুজফ্ফরনগর থেকে বিয়ে সেরে ফেরেন। গত ২৭ নভেম্বর ফুলশয্যার রাতেই গায়েব হয়ে যান মহসিন। পাঁচ দিন ধরে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত হরিদ্বার থেকে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনল পুলিশ। (Groom Vanishes on Wedding Night)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলশয্যার রাতে স্ত্রী ঘরে অপেক্ষা করছিলেন মহসিনের জন্য। একটা সময় পর তিনি ঘরে ঢোকেনও। সেই সময় নববিবাহিত স্ত্রী তাঁকে জানান, ঘরের আলো বড্ড উজ্জ্বল। কম উজ্জ্বল বাল্ব লাগালে ভাল হয়। সেই মতো বাল্ব কিনতে ঘর থেকে বেরোন মহসিন। তার পর আর ফেরেননি।

রাতভর মহসিনের জন্য অপেক্ষা করেন তাঁর স্ত্রী ও পরিবারের লোকজন। একটা সময় পর তিনি নিজেই ফিরে আসবেন বলে আশা ছিল। পরদিন সকালে মহসিনের দুই বোনেরও বিয়ে ছিল। রাতভর মহসিন না ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। মহসিনের অনুপস্থিতিতেই কোনও রকমে সবকিছু সম্পন্ন হয়। কিন্তু বিয়েবাড়িতে কারও মুখে হাসি ছিল না। ঘরের ছেলে উধাও হয়ে গেলেন কী ভাবে, বুঝতে পারছিলেন না কেউই।

মহসিনের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন তাঁর পরিবারের লোকজন। সেই মতো তল্লাশি শুরু হতে সিসিটিভি ফুটেজে গঙ্গার সঙ্গে যুক্ত খালের কাছে দেখা মেলে মহসিনের। অপ্রীতিকর কিছু ঘটে থাকবে বলে আশঙ্কায় ডুবুরিও নামানো হয় জলে। কিন্তু খোঁজ মেলেনি মহসিনের। শেষ পর্যন্ত সোমবার মহসিনের খোঁজ পাওয়া যায়। নিজেই এক আত্মীয়কে ফোন করেন তিনি। জানান, হরিদ্বারে আছেন। সেই মতো পুলিশের একটি দল ও পরিবারের লোকজন হরিদ্বার রওনা দেন। সেখান থেকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে।

কিন্তু ফুলশয্যার রাতে নববিবাহিত স্ত্রীকে ফেলে কেন বেপাত্তা হয়ে গেলেন মহসিন? জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে কারণ খোলসা করেছেন তিনি। জানিয়েছেন, নববিবাহিত স্ত্রীর সামনে হঠাৎই ‘নার্ভাস’ হয়ে যান তিনি। কী করণীয়, না করণীয়, সব ভেবে বিহ্বল হয়ে পড়েন। অসম্ভব মানসিক চাপ অুভব করেন। তাই বাল্ব কেনার কথা উঠতেই বাড়ি থেকে বেরিয়ে যান। রাতভর হাঁটতেই থাকেন। হেঁটেই পৌঁছে যান হরিদ্বার। সেখানে স্টেশনের কাছে তিন রাত কাটান তিনি।

মহসিন বেপাত্তা হয়ে যাওয়ার পর থেকে বাড়িতে শোকের আবহ ছিল। বাড়ির লোকজন কান্নাকাটি করছিলেন। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। পরিবারের হাতে মহসিনকে তুলে দিয়েছে পুলিশ। সরধনার পুলিশ আধিকারিক দীনেশ প্রতাপ সিংহ জানিয়েছেন, বন্ধুদের কথায় কিছু ওষুধ খেয়েছিলেন মহসিন। তার পর থেকে উৎকণ্ঠা আরও বেড়ে যায় তাঁর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Kalker Rashifal (11 Dec, 2025) : প্রচুর চ্যালেঞ্জ আসছে কিছুক্ষণের মধ্যেই, সাবধান হয়ে যান এই রাশি; ছোট্ট একটা ভুলেও বড় ঝামেলা
প্রচুর চ্যালেঞ্জ আসছে কিছুক্ষণের মধ্যেই, সাবধান হয়ে যান এই রাশি; ছোট্ট একটা ভুলেও বড় ঝামেলা
Kalker Rashifal (11 Dec, 2025) : কিছুক্ষণের মধ্যেই অর্থভাগ্য চমকাবে ২ রাশির, অত্যন্ত ভাল সময় হওয়ায় বড় সিদ্ধান্ত
কিছুক্ষণের মধ্যেই অর্থভাগ্য চমকাবে ২ রাশির, অত্যন্ত ভাল সময় হওয়ায় বড় সিদ্ধান্ত
Morocco Buildings Collapse: পাশাপাশি থাকা ২টি বিল্ডিং ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অন্তত ১৯ জনের মৃত্যু মরক্কোয়; জখম আরও ১৬
পাশাপাশি থাকা ২টি বিল্ডিং ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অন্তত ১৯ জনের মৃত্যু মরক্কোয়; জখম আরও ১৬
Public Sector Banks: গত সাড়ে পাঁচ বছরে ৬,১৫০,০০০,০০০,০০০ টাকার ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি, সংসদে জানাল কেন্দ্র
গত সাড়ে পাঁচ বছরে ৬,১৫০,০০০,০০০,০০০ টাকার ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি, সংসদে জানাল কেন্দ্র
Advertisement

ভিডিও

TMC News: SIR আবহে তপ্ত রাজ্য-রাজনীতি, আর তারই আবহে এবার দেবাংশুর SIR  নিয়ে নতুন গান। দেখুন সেই ভিডিও
Sheikh Shahjahan: 'এটা কোনও দুর্ঘটনা নয়, একেবারে আমাকে খুন করতে এসেছিল', বিস্ফোরক ভোলানাথ ঘোষ
Suvendu Adhikari: ' ভিতরে থেকেও তৃণমূলের নেতারা ফোন ব্যবহার করে', বিস্ফোরক শুভেন্দু
Sheikh Shajahan: সাক্ষী ভোলানাথ ঘোষকে খুন করতেই কি তাঁদের গাড়িতে ট্রাকের ধাক্কা?ন্যাজাট কান্ডে পরতে পরতে রহস্য
Sheikh Shahjahan: সব সময় ক্ষতি করার জন্য মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে: ভোলানাথ ঘোষের স্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kalker Rashifal (11 Dec, 2025) : প্রচুর চ্যালেঞ্জ আসছে কিছুক্ষণের মধ্যেই, সাবধান হয়ে যান এই রাশি; ছোট্ট একটা ভুলেও বড় ঝামেলা
প্রচুর চ্যালেঞ্জ আসছে কিছুক্ষণের মধ্যেই, সাবধান হয়ে যান এই রাশি; ছোট্ট একটা ভুলেও বড় ঝামেলা
Kalker Rashifal (11 Dec, 2025) : কিছুক্ষণের মধ্যেই অর্থভাগ্য চমকাবে ২ রাশির, অত্যন্ত ভাল সময় হওয়ায় বড় সিদ্ধান্ত
কিছুক্ষণের মধ্যেই অর্থভাগ্য চমকাবে ২ রাশির, অত্যন্ত ভাল সময় হওয়ায় বড় সিদ্ধান্ত
Morocco Buildings Collapse: পাশাপাশি থাকা ২টি বিল্ডিং ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অন্তত ১৯ জনের মৃত্যু মরক্কোয়; জখম আরও ১৬
পাশাপাশি থাকা ২টি বিল্ডিং ভেঙে পড়ল হুড়মুড়িয়ে, অন্তত ১৯ জনের মৃত্যু মরক্কোয়; জখম আরও ১৬
Public Sector Banks: গত সাড়ে পাঁচ বছরে ৬,১৫০,০০০,০০০,০০০ টাকার ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি, সংসদে জানাল কেন্দ্র
গত সাড়ে পাঁচ বছরে ৬,১৫০,০০০,০০০,০০০ টাকার ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলি, সংসদে জানাল কেন্দ্র
West Bengal Weather Update: পারদ কিছুটা চড়লেও, আজও কলকাতায় তাপমাত্রা ১৫- র কোঠায়
পারদ কিছুটা চড়লেও, আজও কলকাতায় তাপমাত্রা ১৫- র কোঠায়
Humayun Kabir: 'বাবরি' নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি টাকা অনুদান!
'বাবরি' নির্মাণকাজের শুরু হওয়ার আগেই দোকান খোলার হিড়িক! মসজিদের জন্য ট্রাঙ্ক-বস্তায় আসছে কোটি টাকা অনুদান!
IND vs SA 1st T20 Live: হার্দিকের দুরন্ত অর্ধশতরানের পর অর্শদীপ, বুমরাদের দৌরাত্ম্যে ১০১ রানে দুরন্ত জয় ভারতের
হার্দিকের দুরন্ত অর্ধশতরানের পর অর্শদীপ, বুমরাদের দৌরাত্ম্যে ১০১ রানে দুরন্ত জয় ভারতের
Satya Nadella Narendra Modi Meet : এশিয়ার বৃহত্তম বিনিয়োগ, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলারের এআই ইনভেস্টমেন্ট করবে মাইক্রোসফট 
এশিয়ার বৃহত্তম বিনিয়োগ, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলারের এআই ইনভেস্টমেন্ট করবে মাইক্রোসফট 
Embed widget