এক্সপ্লোর

Viral News: অবাক কাণ্ড, অনলাইনে ডেলিভারি এজেন্ট বুক করে মুখবন্ধ বাক্সে 'বাড়ির আবর্জনা' পাঠালেন মহিলা !

Viral News: র‍্যাপিডো ডেলিভারি পার্টনার বুক করেছিলেন ওই মহিলা। তাও আবার বাড়ির আবর্জনা ফেলার জন্য ! শুনে চমকে যাচ্ছেন। বাস্তবে ঠিক এটাই হয়েছে।

Viral News: তাড়াহুড়োয় কোথাও যাওয়ার থাকলে অ্যাপ-বাইক বুক করে গন্তব্যে যাওয়া অনেকেই পছন্দ করেন। অ্যাপ-ক্যাবের তুলনায় খরচ কম হয়। সময় লাগে কম। আজকাল অবশ্য অ্যাপ-বাইকের মাধ্যমে জিনিস ডেলিভারি করাও সম্ভব। পোর্টার আপনার বাড়ি থেকে জিনিস নিয়ে অন্যত্র পৌঁছে দেন। দরকারে অনেকেই এই পরিষেবার সুবিধা নিয়ে থাকেন। প্রয়োজনীয় কোনও জিনিস হয়তো নিয়ে বেরোতে ভুলে গিয়েছেন আপনি। অ্যাপ-বাইকের পোর্টারের মাধ্যমে সেই জিনিস দ্রুত পৌঁছে যাবে আপনার বলে দেওয়া গন্তব্যে। কিন্তু সম্প্রতি এক মহিলা অ্যাপ-বাইক বুক করে এমন জিনিস ডেলিভারি এজেন্টকে দিয়ে পাঠিয়েছেন যা দেখে হতবাক ওই ডেলিভারি বয়। গোটা ঘটনা এক্স মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সবটা জানার পর অবাক নেটিজেনরাও। 

কী করেছেন ওই মহিলা ?

র‍্যাপিডো ডেলিভারি পার্টনার বুক করেছিলেন ওই মহিলা। তাও আবার বাড়ির আবর্জনা ফেলার জন্য ! শুনে চমকে যাচ্ছেন। বাস্তবে ঠিক এটাই হয়েছে। মহিলার কীর্তিকলাপ এক্স মাধ্যমে জানিয়েছেন ওই ডেলিভারি এজেন্ট। পিকআপ লোকেশনে গিয়ে ওই ডেলিভারি এজেন্ট দেখেন এক মহিলা একটি মুখবন্ধ করা কার্ডবোর্ডের বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাক্স নিয়ে গন্তব্যে রওনা দেওয়ার আগে ডেলিভারি এজেন্ট পেমেন্ট কথা জানতে চাইলে, মহিলা বলেন আগেই অনলাইনে টাকা দেওয়া হয়ে গিয়েছে। স্বভাবতই বিনা বাক্য ব্যয়ে জিনিস নিয়ে রওনা দেন ওই ডেলিভারি এজেন্ট। 

তিনি অবাক হন ড্রপ লোকেশনে পৌঁছে। কারণ আবর্জনা ফেলার একটি জায়গায় দেওয়া হয়েছিল ড্রপ লোকেশন। খানিকটা অবাক হয়েই মহিলাকে ফোন করেন ডেলিভারি পার্টনার। জিজ্ঞেস করেন কার হাতে ওই বাক্স দিতে হবে। মহিলা জবাবে জানান, কাউকে দিতে হবে না, শুধু ওখানে বাক্সটা ছুড়ে ফেলে দিলেই হবে। কারণ বাক্সের ভিতরে আবর্জনা রয়েছে। মহিলা কথা শুনে প্রথমে হতভম্ব হয়ে যান ডেলিভারি এজেন্ট। তারপর নিজের মনেই হেসে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় ওই ডেলিভারি এজেন্ট পুরো ঘটনার বিবরণ দিয়ে লিখেছেন, ডেলিভারি পরিষেবা ঠিক কোথায় পৌঁছে গিয়েছে যে আমরা লোকের আবর্জনাও নিয়ে যাচ্ছি ! 

তবে ডেলিভারি এজেন্ট মজাচ্ছলে বিষয়টি নিলেও ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। একজন ডেলিভারি এজেন্টের সঙ্গে ওই মহিলা কীভাবে এমন আচরণ করলেন, বাড়ির আবর্জনা নিয়ে যেতে দিলেন, তা সে যত ভালভাবেই বাক্সে ভরে পাঠানো হোক না কেন - প্রশ্ন তুলেছেন অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget