Viral Video: মেঝেতে ছড়ানো চিঁড়ে, তার উপরেই বসে কর্মীরা, খালি হাতে চিঁড়ে তুলেই প্যাকেট করছেন তাঁরা !
Viral Video: মেঝেতেই স্তূপ করে রাখা হয়েছে চিঁড়ে। তার পাশেই বসে এই দুই কর্মী। এমনকি তাঁরা বসেও রয়েছেন চিঁড়ের উপরেই।

Viral Video: চিঁড়ে এ দেশের অনেক বাড়িতেই বেশ জনপ্রিয় খাবার। চায়ের সঙ্গে চিঁড়েভাজা কিংবা চিঁড়ের পোলাও অথবা চিঁড়ের মোয়া - চিঁড়ে দিয়ে সহজে তৈরি করে নেওয়া যায় অনেক ধরনের পদ। জলখাবারে অনেক বাড়িতেই মেনুতে জায়গা পায় পোহা বা চিঁড়ের পোলাও। সেই চিঁড়েই প্যাকেটে ভরা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর ভাবে। মেঝে থেকে কুড়িয়ে নেওয়া হচ্ছে চিঁড়ে। তারপর তা চালান করা হচ্ছে প্যাকেটে। গোটা কর্মকাণ্ড চলছে খালি হাতেই। গ্লাভসের বালাই নেই। খাবার প্যাকেট করার ক্ষেত্রে এমন দৃশ্য সত্যিই ভয় ধরিয়ে দেয়। এক্স মাধ্যমে চিঁড়ে প্যাকেট করার এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, চিঁড়ে প্রস্তুতিকারী একটি নামিদামি সংস্থাতেই নাকি ঘটেছে এমন কাণ্ড।
এক্স মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও যেখানে ধরা পড়ছে চমকে দেওয়ার মতো দৃশ্য
The packaging may look premium and appealing, giving the impression of high-quality poha. However, the extremely unhygienic way in which it is being packed is deeply disturbing.
— The Nalanda Index (@Nalanda_index) February 18, 2026
Where is our food safety authority, Food Safety and Standards Authority of India (FSSAI), and where… pic.twitter.com/dpHMEXw80G
এক্স মাধ্যমে ভিডিও শেয়ার করা হয়েছে @Nalanda_index - এই হ্যান্ডেল থেকে। সেখানে ইউজার অভিযোগ করেছেন, চিঁড়ে প্যাকেটে ভরার ক্ষেত্রে একটি সংস্থা হাইজিনের দিকে বিন্দুমাত্র খেয়াল রাখছে না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চিঁড়ের বিশাল স্তূপের পাশে বসে রয়েছেন দুই কর্মী। সম্ভবত ওই সংস্থারই কর্মী তাঁরা। মেঝেতেই স্তূপ করে রাখা হয়েছে চিঁড়ে। তার পাশেই বসে এই দুই কর্মী। এমনকি তাঁরা বসেও রয়েছেন চিঁড়ের উপরেই। বেশ ভাল পরিমাণ চিঁড়ে রয়েছে ঠিক তাঁদের পায়ের নীচে। অর্থাৎ চিঁড়ের উপরেই বসে রয়েছেন ওই দুই কর্মী। খালি হাতেই চিঁড়ে তুলছেন তাঁরা। সটান ভরে দিচ্ছেন প্যাকেটে। এই ভিডিও শেয়ার করে ইউজার দাবি করেছেন, প্যাকেজিং দেখতে খুব ভাল লাগলেও আদতে সেখানে হাইজিনের বিন্দুমাত্র নেই। এমন দৃশ্য যদি বেশ বিরক্তিকর, সেকথাও জানিয়েছেন ওই এক্স ইউজার।
স্বভাবতই এই ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। ওই কোম্পানির বিরুদ্ধে তোপ দেগেছেন তাঁরা। মানুষকে এভাবে বোকা বানানোর কী মানে, জানতে চেয়েছেন নেটিজেনদের একটা বড় অংস।























