এক্সপ্লোর

Suvendu Adhikari: ডিএ থেকে এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি, নন্দীগ্রামের নির্বাচনী সভা থেকে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

নন্দীগ্রামের নির্বাচনী জনসভা থেকে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রীর!

1/10
কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। মঙ্গলবার নন্দীগ্রামে হতে চলেছে উপনির্বাচন। তাই শেষ মুহূর্তে ভোটের প্রচারে নন্দীগ্রামে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে বীরুলিয়ায় জনসভা করেন তিনি। আর এই সভা থেকেই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, ডিএ থেকে শুরু করে বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

2/10
অন্নপূর্ণা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''এখনো পর্যন্ত রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ, আর নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ দিদি বোনকে অন্নপূর্ণার টাকা দেওয়া হয়েছে। বাকি যারা যোগ্য আছেন, তাদের অর্থ দিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন আর প্রসেস কমপ্লিটের পথে। একজনকেও বঞ্চিত করব না।''

3/10
তিনি বলেন, ''আপনারা দেখেছেন, বার্ধক্য, বিধবা, দিবাঙ্গ ভাতা ৫০০ টাকা বৃদ্ধি। প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনায় ৬০০০ এর পরিবর্তে ৯০০০ টাকা। কৃষকবন্ধু ভেরিফিকেশন হলেই তাঁরাও টাকা পেয়ে যাবেন।''

4/10
আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা  হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ৫৪ লক্ষ, আপনাদের আরও ১৩৭০০ জন আবাস যোজনার ঘর পেতে চলেছেন।''

5/10
নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আয়ুষ্মান ভারত নিয়ে বলেন, ''প্রধানমন্ত্রীর ক্রপ ইনসিওরেন্স, প্রধানমন্ত্রী সূর্যঘরে ইতিমধ্যেই আপনাদের নাম নথিভুক্ত হওয়া শুরু হয়েছে। ক্যাশলেস ৫ লক্ষ টাকার সুবিধা।  আয়ুষ্মান ভারত যারা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থবিমা। যতক্ষণ না এনরোলমেন্ট হচ্ছে আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী হেলথ স্কিম, ততক্ষন স্বাস্থ্যসাথী কার্ড চালু রেখে আয়ুষ্মানের পোর্টালে চলে গেলেই স্বাস্থ্যসাথী থেকে আপনারা বেরিয়ে যাবেন।

6/10
তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ''স্বাস্থ্যসাথী ঢপের চপ। কত হসপিটালে পেতেন বন্ধুরা এই পরিষেবা ? প্রাইভেট আর সরকারি মিলিয়ে ১৭০০ টা। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী হেলথ স্কিম ক্যাশলেস ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন ১৯০০ পশ্চিমবঙ্গে আর ৩৮ হাজার সারা ভারতের হাসপাতালে। আগে স্বাস্থ্যসাথীর কার্ড কটক ও ভেলোরে নিতোনা। আর আয়ুষ্মান কার্ড ব্যাঙ্গালোর থেকে মুম্বাই ক্যান্সার হাসপাতালে, সবাই আপনাকে নেবে। ''

7/10
বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''ICDS থেকে শুরু করে প্যারা টিচার, পার্টটাইমার, সরকারি কর্মচারী, শিক্ষক, সিভিক-ভিলেজ পুলিশ, হোমগার্ড, পুলিশ কর্মী, ৫ মাসে এমন কোনও জায়গা নেই, যাদের পাশে সরকার দাঁড়ায়নি। ICDS- আশা কর্মীদের বেতন এক ধাক্কায় ৫০০০ টাকা বৃদ্ধি করেছি। কোন সরকার এরকম করেছে বলতে পারবেন ?''

8/10
ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ''এককালীন ২০% DA বৃদ্ধি করছি। আগের কোনও সরকার দেয়নি''। ''কয়েক মাসে নন্দীগ্রাম-বাজকুল দেশপ্রাণ ট্রেন চালিয়ে ছাড়ব, বলেছিলাম আমরাই নন্দীগ্রামে ব্রিজ করব, সয়েল টেস্ট-সব রেডি। মহিষাদল-তেরপেখিয়া জুড়ে দেব। গ্রামীণ অর্থনীতি বদলে দেওয়ার দায়িত্ব আমার''।

9/10
মুখ্যমন্ত্রী আরও জানান,''কলকাতার মতো আগামী দিনে নন্দীগ্রামে ইসকন মিড ডে মিল দেবে, লালবাবুরা বলছিলেন ইসকনের আহার তো নিরামিষ, ডিম কোথায়? সপ্তাহে ২দিন মিড ডে মিলে ডিম দেওয়ার ব্যবস্থা করেছি। আমার উপরে ছেড়ে দিন, আমার সব অফিস চালু থাকবে। আমার ভদ্রাসন নন্দীগ্রাম, অভিমান রাখবেন না, দল বেঁধে ভোট দিন। মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রাম তৈরি করেছে, সেই নন্দীগ্রামকে সবাই দেখতে চায়।''

10/10
সংখ্যালঘুদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,
সংখ্যালঘুদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "সংখ্যালঘু ভাইরা মুখ ঘুরিয়ে থাকবে, লাভ হবে? আর অস্তিত্ব আছে? এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে আর ভাল সুযোগ পাবে না সাতেঙ্গাবাড়ি, কমলপুর, ভেটুরিয়া। বন্ধুত্ব করার শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান, বন্ধুত্ব করুন। সকলের কল্যাণের জন্য আমরা করব। আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করেন, আমিও করব।''

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Advertisement
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget