এক্সপ্লোর
Success Story: ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ছিলেন, লাখ টাকার চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি; কীভাবে সফল IAS হলেন গৌরব ?
UPSC Success Story: একবার ২০০৫ সালে ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে কম্পিউটার সায়েন্সে ব্যাক পেয়েছিলেন গৌরব। সেই কারণে ডিগ্রি শেষ করতেও বেশি সময় লেগেছিল আর আজ তিনি সফল আইএএস।
গৌরব আগরওয়ালের সাফল্যের কাহিনি অনুপ্রাণিত করবে
1/10

ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন, একটি সেমেস্টারে ব্যাক পেয়েছিলেন পরীক্ষায়। ফলে ৪ বছরের বদলে অনেকটা সময় বেশি লেগেছিল পড়া শেষ করতে।
2/10

তবু হাল ছেড়ে দেননি তিনি। আর একসময় বিদেশের মোটা মাইনের চাকরি ছেড়ে শুরু করেন ইউপিএসসির প্রস্তুতি।
3/10

এভাবেই সফল আইএএস হয়ে ওঠেন যোধপুরের প্রাক্তন কালেক্টর গৌরব আগরওয়াল। রাজস্থান ক্যাডারের আইএএস ছিলেন তিনি।
4/10

ইঞ্জিনিয়ারিং পড়ার পরে আইআইএম লক্ষ্ণৌ থেকে তিনি ফিনান্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। স্বর্ণপদক পান এই কোর্সে।
5/10

তারপরে তিনি হংকংয়ের একটি বৈদেশিক সংস্থায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে কাজ করতে শুরু করেন। দারুণ প্যাকেজের এই চাকরিও ছেড়ে দেন তিনি।
6/10

শুরু হয় ইউপিএসসির প্রস্তুতি। ২০১২ সালে প্রথমবার এই পরীক্ষায় বসেন গৌরব আগরওয়াল। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
7/10

পরে ২০১৩ সালে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তিনি ইউপিএসসি সিএসই পরীক্ষায়। কাঙ্ক্ষিত সাফল্য পান তিনি।
8/10

১৬ বছর বয়সেই আইআইটি কানপুরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুরু হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়া। ফলে কখনও দ্বিতীয় স্থানে যাননি তিনি।
9/10

কিন্তু একবার ২০০৫ সালে ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে কম্পিউটার সায়েন্সে ব্যাক পেয়েছিলেন গৌরব। সেই কারণে ডিগ্রি শেষ করতেও বেশি সময় লেগেছিল আর আজ তিনি সফল আইএএস।
10/10

মেধার স্ফূরণ, একনিষ্ঠ থাকা আর অধ্যবসায় এই তিন শক্তিতেই প্রতিটি ধাপেই সফল হয়েছেন গৌরব আগরওয়াল।
Published at : 12 Jan 2025 06:40 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















