এক্সপ্লোর
Beet Eating Benefits: শীতের এই সবজি অবশ্যই রাখুন পাতে, বছরভরই পাওয়া যায় বাজারে, খেলে উপকার প্রচুর
Beet Health Benefits: শীতের বিভিন্ন সবজির মধ্যে বিট খাওয়া শরীরের জন্য খুবই ভাল। আজকাল শীত ছাড়া অন্যান্য মরশুমেও পাওয়া যায় বিট। সবজি হিসেবে হোক, রস করে কিংবা স্যালাডে, যেভাবেই বিট খান, উপকার প্রচুর।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

বিট খাওয়া শরীরের পক্ষে ভাল। সবজি বলুন বা ফল, বিটের রয়েছে অনেক পুষ্টিগুণ। তাই তরকারিতে হোক বা স্যালাডে কিংবা রস করে, যেভাবেই খান না কেন উপকার পাবেন অনেক।
2/10

তবে বিট কখনই কাঁচা খাবেন না। একটু সেদ্ধ করে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে রস করে খেলে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে ভালভাবে বিট ধুয়ে নেওয়া খুবই জরুরি।
3/10

স্যালাডে বিট খেলে অবশ্যই সেদ্ধ করে নিন। বলা ভাল, সবজি দিয়ে স্যালাড খেলে সব সবজিই হাল্কা সেদ্ধ করে নেওয়া জরুরি। নাহলে পেটের সমস্যা বাড়তে পারে।
4/10

মাঝে মাঝে বিটের রস খাওয়া ভাল। সামান্য নুন, গোলমরিচ দিয়ে বিটের রস খেতে ভালই লাগে। প্রয়োজনে বিট এবং গাজর একসঙ্গে মিশিয়ে রস করে নিয়ে খেতে পারেন শরীর স্বাস্থ্যের উপকারের জন্য।
5/10

এবার জেনে নেওয়া যাক বিট খেলে আপনার শরীর, স্বাস্থ্যের কী কী উপকার হবে। কেন আপনি বিট খাবেন, তা জেনে নেওয়া প্রয়োজন।
6/10

বিটের মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যা আমাদের শরীরে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের মাত্রা কমাতে সাহায্য করে, নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশারের মাত্রা।
7/10

উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বিটের রস খেতে পারেন। স্যালাড কিংবা তরকারিতেও বিট খেতে পারেন। তবে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি। নাহলে হিতে বিপরীত হতে পারে।
8/10

মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখতে বিট খেতে পারেন। মস্তিষ্কের বিভিন্ন সেল বা কোষ সক্রিয় রাখতে বিট খাওয়ার অভ্যাস কাজে লাগে।
9/10

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বিট। রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণও। এছাড়াও বিটের মধ্যে ফাইবারের পরিমাণও বেশি। এছাড়াও রয়েছে প্রচুর ভিটামিন এবং মিনারেলস।
10/10

কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে বিট খাওয়ার অভ্যাস। তার ফলে ভাল থাকবে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্য। তাই হার্টের সমস্যা থাকলেও বিট খেতে পারেন। তবে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Published at : 01 Dec 2025 11:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















