Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

রীতম তালুকদার   |  04 Aug 2026 11:51 PM (IST)
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অসমে ভয়াবহ বন্যা

1

বন্যায় বিপর্যস্ত অসম। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, মৃতের সংখ্যা এইমুহূর্তে ৮৭ জন। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

2

অসমের বিপর্যয় মোকাবিলা সংস্থা (ASDMA) জানিয়েছে, বন্যায় ২৯ এপ্রিল থেকে ৩ অগাস্টের মধ্যে, ২৫ টি জেলায় ১১ লক্ষের উপরে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

3

২ হাজারের উপরে গ্রাম বন্যায় ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। নিখোঁজ এখনও বহু মানুষ।

4

২২৪ টি ত্রাণ শিবিরে ইতিমধ্য়েই ঘরছাড়া বাসিন্দাদের আশ্রয় দিয়েছে প্রশাসন। ৭৩ হাজারেরও উপরে মানুষ এখন রয়েছে ওই ত্রাণশিবিরগুলিতে।

5

বিপদসীমা পেরোনোর আগেই, প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন।

6

বন্যার জেরে আসামে বাসস্থানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, প্রায় সাড়ে ৩ হাজারের উপরে ঘর-বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ। এবং ১৩ হাজারের কাছে বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত বলে খবর।

7

ইতিমধ্য়েই অসমের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

8

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, উদ্ধারকার্য এবং ত্রাণের ব্যবস্থা অব্যহত রয়েছে।

9

ক্ষতিগ্রস্থ জেলাগুলি থেকে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাজ্য সরকার প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আছে, বলে জানিয়েছেন , মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

10

এই বিপদকালীন পরিস্থিতিতে যাতে নিজেদের পরিবারের সকলে যত্ন নেয়, প্রশাসনের তরফে বন্যা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন