এক্সপ্লোর

Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?

Cyclone Murasu : ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কলকাতা সহ কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

ঘূর্ণিঝড় মুরাসু-র প্রভাবে কমলা ও হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়!

1/10
আশঙ্কাই সত্যি হল। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই 'মুরাসু'-এর ল্যান্ডফল সম্পূর্ণ। ওঙ্গোলের কাছে স্থলভাগে আছড়ে পড়ল ১২০ কিমি বেগে। 'মুরাসু' উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে ভোর ৩:৩০ থেকে ৫:৩০-র মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে নেল্লোর ও নারসাপুরের মধ্যে ওঙ্গোলের  খুব কাছে ল্যান্ডফল সম্পূর্ণ করে।

2/10
ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় রাত একটা নাগাদ। 'মুরাসু'র বাইরের অংশের মেঘ-প্রাচীর স্পাইরাল ব্যান্ড স্থলভাগ ছুঁয়েছিল। ঘূর্ণিঝড়ের আই বা চোখ রাত তিনটে নাগাদ স্থলভাগ ছুঁয়েছিল। ভোর সাড়ে পাঁচটার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

3/10
ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ছিল ১০০-১১০ কিমি, মাঝে মাঝে তা বেড়ে ১২০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছেছে। এর তান্ডবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তামিলনাড়ুর উত্তর অংশেও ভালো প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় মুরাসুর।

4/10
ল্যান্ডফল হলেও বিপদ এখনও কাটেনি বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মুরাসু-র প্রভাবে প্রকাশম জেলার ওঙ্গোলে ঝোড়ো হাওয়া-সহ অতি ভারী বৃষ্টি হচ্ছে।

5/10
‘ল্যান্ডফল’ প্রক্রিয়া শুরু হওয়ার পর অন্ধ্রপ্রদেশে ঝড়ের দাপট আরও বেড়ে গিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

6/10
তেলঙ্গানার ছ’টি জেলার জন্য কমলা সতর্কতা এবং পাঁচটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করেছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে আবহাওয়া দফতর বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

7/10
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের অধিকাংশ জায়গায় এবং রায়লসীমার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

8/10
পালনাড়ু, তিরুপতি এবং নন্দিয়াল জেলার এক বা দু’টি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি এলুরু, এনটিআর, কৃষ্ণা, গুন্টুর, বাপটলা, প্রকাশম, নেল্লোর, চিত্তুর, অন্নময়্যা, কাডাপা এবং কুর্নুল জেলার এক বা দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

9/10
একই ভাবে শ্রীকাকুলাম, পার্বতীপুরম মান্যম, বিজয়নগরম, বিশাখাপত্তনম, আল্লুরি সীতারামা রাজু, আনাকাপল্লী, কাকিনাড়া, বিআর অম্বেদকর কোনাসীমা, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, শ্রী সত্য সাই, অনন্তপুর জেলা এবং ইয়ানামের এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

10/10
আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ ও ৫ নভেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং রায়লসীমার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাংলায় এর কোনও প্রভাব না থাকলেও কলকাতা সহ কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?

আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Advertisement
Advertisement

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget