এক্সপ্লোর

US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে

Donald Trump: আমেরিকায় সর্বত্র ট্রাম্পের ছবি, সই থাকবে? একের পর এক সিদ্ধান্তে বিতর্ক। ছবি: ফাইল চিত্র, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট।

সর্বত্র শুধু তাঁর ছবি, তাঁর সই? বিতর্ক চরমে। ছবি: ফাইল চিত্র, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট।

1/10
দেশের সংবিধানের ঊর্ধ্বে গিয়ে তৃতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখাবেন কি না, তা নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন নিজেই। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই বড় ঘোষণা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানালেন, ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ পাসপোর্ট আনতে চলেছে আমেরিকার সরকার, যাতে তাঁর ছবি থাকবে।

2/10
কেমন দেখতে হবে সেই পাসপোর্ট, তার একঝলক সকলের সামনে তুলে ধরেছেন ট্রাম্প নিজেই। স্বাধীনতার ২৫০তম বর্ষ উপলক্ষে তৈরি ওই বিশেষ ধরনের পাসপোর্টে থাকছে ট্রাম্পের ছবি।ওভাল অফিসের ডেস্কে হাত রেখে দাঁড়িয়ে তিনি। পিছনে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। পাসপোর্টে থাকছে ট্রাম্পের সইও।

3/10
তবে শুধু পাসপোর্টই নয়, ট্রাম্পের ছবি-সহ নতুন সোনার মুদ্রাও আসছে আমেরিকায়। মার্চ মাসেই আমেরিকার কমিশন অফ ফাইন আর্টস ২৪ ক্যারেটের ওই সোনার মুদ্রার নকশায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। আমেরিকার যুক্তরাষ্ট্রীয় আইনে জীবিত অবস্থায় কোনও রাষ্ট্রপতির ছবি মুদ্রায় বসানোর অনুমতি নেই। কিন্তু ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের হাতেই নিয়ন্ত্রণ রয়েছে সোনার কয়েন্ট তৈরি এবং ইস্যু করার।

4/10
ট্রাম্পের ছবি বসানো কয়েনের বিরোধিতা করে আদালতে যান পোর্টল্যান্ডের এক আইনজীবী। কিন্তু জেলা আদালতের বিচারক মামলাটি গ্রহণ করতে রাজি হননি। মুদ্রায় ট্রাম্পের ছবি থাকায় কেন আপত্তি আবেদনকারীর, এতে ব্যক্তিগত ভাবে তাঁর কোনও ক্ষতি হচ্ছে কি না, পাল্টা প্রশ্নও তোলেন বিচারক।কবে ট্রাম্পের ছবি বসানো সোনার কয়েন হাতে আসবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ৪৭টি কয়েন উপাদনের পরিকল্পনা রয়েছে, য়ার প্রত্যেকটিতে ১৯.৭ আউন্স করে সোনা থাকবে। নিলামে তোলা হবে ন্যূনতম ৯০০০০ ডলারে।

5/10
তালিকা কয়েনেও শেষ নয়। জানা গিয়েছে, চলতি বছরের ২ জুলাই থেকে জন্মগ্রহণকারী সব শিশুদের জন্য বিশেষ সোশ্যাল সিকিওরিটি কার্ডও তৈরি হচ্ছে, যাতে লেখা থাকবে ‘Freedom 250’. ট্রাম্পের ছবি বা সই না থাকলেও, ‘Freedom 250’ ট্রাম্পের মদতপুষ্ট একটি বেসরকারি সংগঠন।আমেরিকার কংগ্রেসের অলাভজনক সংস্থা America 250 গোটা বিষয়টি তদারকি করবে বলে জানা যাচ্ছে। ১০ বছর আগে সূচনা হয় ওই সংস্থার।

6/10
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ১০০ ডলার মূল্যের নোটের ছবিও পোস্ট করেন ট্রাম্প, যাতে তাঁর সই ছিল। কয়েক মাস আগেই আমেরিকার ট্রেজারি বিভাগ জানায়, ক্ষমতাসীন প্রেসিডেন্টের সই থাকতেই পারে কাগজের মুদ্রায়।স্কট বেসেন্টের দাবি ছিল, ট্রাম্প যে অর্থনৈতিক কৃতিত্ব অর্জন করেছে, তাতে আমেরিকার স্বাধীনতাপ্রাপ্তির ২৫০তম বছরে মুদ্রায় তাঁর সই থাকা যুক্তিসঙ্গত। জুন মাসেই নতুন মুদ্রা ছাপার কাজ শুরু হয়েছে আমেরিকায়। তবে তা হাতে আসতে সময় লাগবে।

7/10
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডার ‘পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে’র নাম বদল করে ‘ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ রাখার বিল পাস হয়। ইতিমধ্যেই বিমানবন্দরমুখী রাস্তায় ট্রাম্পের নামে ‘ডোনাল্ড জে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ লেখা সাইনবোর্ড বসানো হয়ে গিয়েছে। ওই বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, ৯ জুলাই নামবদল হবে বিমানবন্দরের। ওই বিমানবন্দরের IATA কোড বর্তমানে PBI, যা বদলে DJT হবে ১৮ অগাস্ট থেকে। তার পর থেকে ওই কোডই লেখা থাকবে বিমানের টিকিটে।

8/10
ওয়াশিংটন ডিসি-তে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রীয় ভবনগুলিতে ট্রাম্পের ছবি সম্বলিত ব্যানার ঝোলানো হয়েছে, যা মাটি থেকে একেবারে তিন তলা পর্যন্ত দীর্ঘ। ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘America First’ লেখা রয়েছে ব্যানারগুলিতে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

9/10
এর আগে, দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় নিজের নামে নামাঙ্কিত ক্রিপ্টোকারেন্সি ‘$Trump Coin’ চালু করেন ট্রাম্প।গোড়ার দিকে বহু মানুষ ‘$Trump Coin’-এ বিনিয়োগও করেন। কিন্তু জুন মাসের একটি রিপোর্ট অনুযায়ী, বিনিয়োগকারীদের প্রায় ৩.৮১ বিলিয়ন ডলার ডুবে গিয়েছে।

10/10
২০২৫ সালে যে ইনভেস্টমেন্ট ভিসা প্রকল্প চালু করেন ট্রাম্প, তাতে ‘Gold Card’ চালু করা হয়। ১ মিলিয়ন ডলার দিয়ে আমেরিকার ভিসা পাওয়া যায় তাতে। ওই ‘Gold Card’-এও ট্রাম্পের ছবি, সই রয়েছে। TrmupRX নামের একটি ওয়েবসাইটেরও ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট, যাতে সস্তায় ওষুধ কেনা যায়। আমেরিকার ‘কেনেডি সেন্টারে’র নাম বদল করে ‘Trump Kennedy Center’ করা হয় গত ডিসেম্বরে। পরে আদালতের নির্দেশে এবছর জুন মাসে আগের নাম ফেরাতে হয়।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা, উস্কানি দেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে
KMC: বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, ১৪৪ থেকে বেড়ে হচ্ছে ২০০
CM Suvendu Adhikari: নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর,
নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, "প্রার্থী দিতে পারবে কি তৃণমূল ?.."
Shamik Bhattacharya: 'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
'যেখানে সেখানে রং করে দেওয়াটা বিজেপির অ্যাজেন্ডার মধ্যে নেই', অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারে গেরুয়া রং, কী বলছেন শমীক ভট্টাচার্য ?
Advertisement
Advertisement

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget