এক্সপ্লোর

Ram Mandir CEO Job: রামমন্দিরে চাকরি, ইন্টারভিউ চলছে, জানতে চাওয়া হল, ‘পৈতে আছে?’, ‘মদ-মাংস খান?’

Ram Temple CEO Interview Questions: রামমন্দিরে সিইও-র চাকরি। ইন্টারভিউ চলছে। কী কী প্রশ্ন করা হল জানুন।

রামমন্দিরে সিইও-র চাকরি। ইন্টারভিউ চলছে।

1/10
অযোধ্যার রামমন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত। ইস্তফা দিতে হয়েছে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র আধিকারিকদের।

2/10
আর সেই আবহেই ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’ নতুন করে নিয়োগ শুরু হল। ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র সিইও-র খোঁজ চলছে এই মুহূর্তে। ওই ট্রাস্টই রামমন্দির পরিচালনা এবং তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে।

3/10
ইতিমধ্যেই ১৮ জন চাকরিপ্রার্থীকে শর্টলিস্ট করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্টারভিউ। বুধবারও ইন্টারভিউ চলছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, তিন জন প্রাক্তন IAS অফিসার, একজন প্রাক্তন IPS অফিসার এবং চার প্রাক্তন সেনা আধিকারিক ইন্টারভিউ দেন মঙ্গলবার।

4/10
চাকরিপ্রার্থীদের প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন করা হয়। ভিড় সামলানো-সহ আরও বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয় তাঁদের কাছে। পাশাপাশি, তাঁদের ধর্মবিশ্বাসও জানতে চাওয়া হয় বলে খবর।

5/10
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চাকরিপ্রার্থীদের ধর্মীয় বিশ্বাস, ধর্মাচরণ নিয়ে প্রশ্ন করা হয় ইন্টারভিউয়ে। রামমন্দির নিয়ে তাঁদের কী ভাবনা, জানতে চাওয়া হয় তাও।

6/10
এক একজনের ইন্টারভিউ চলে ৪০-৫০ মিনিট ধরে।  ভগবান রামের উপর আস্থা আছে কি না, হিন্দু ধর্মে  কতটা বিশ্বাস, আচার-অনুষ্ঠানে বিশ্বাসী কি না, জানতে চাওয়া হয়।

7/10
ইন্টারভিউয়ে কী কী প্রশ্ন করা হয়, তাও তুলে ধরেছেন অনেকে। তাঁরা জানান, প্রশ্ন করা হয়েছিল– ‘আপনি কট্টর হিন্দু, না কি শুধু ঈশ্বরে বিশ্বাস করেন?’, ‘গলায় পৈতে ধারণ করে আছেন কি?’, ‘মদ্যপান, মাংস খাওয়ার অভ্যাস আছে কি?’, ‘২০০০০ থেকে ৫ লক্ষ মানুষের ভিড় সামলাতে পারবেন?’

8/10
আরও বেশ কিছু প্রশ্ন করা হয় বলে জানা গিয়েছে, যেমন- ‘মাথায় টিকি আছে?’, ‘আমিষ খান কি?’ হিন্দু সংস্কৃতি মেনে পোশাক পরিধান করেন কি না, এমন প্রশ্নও করা হয় বলে খবর।

9/10
শুধু তাই নয়, নেতৃত্বদানের ক্ষমতা, ধর্মীয় আচারানুষ্ঠানের সঙ্গে তাঁরা কতটা যুক্ত, সমাজে সকলের সঙ্গে মেশেন কি না, জানতে চাওয়া হয়। চাকরি পেলে রামমন্দির নিয়ে কী কাজ করতে চান, তাও জানতে চাওয়া হয় কারও কারও কাছে। রামমন্দিরের CEO-র বেতন এবং সুযোগ সুবিধা সংশ্লিষ্ট ব্যক্তির অভিজ্ঞতা, যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করেই হবে। আপাতত তিন বছরের জন্য নিয়োগ করা হচ্ছে।

10/10
‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’ চাকরির জন্য ৫২০০ আবেদনপত্র জমা পড়েছিল, যার মধ্যে থেকে ইন্টারভিউয়ের জন্য ১৮ জনকে বেছে নেওয়া হয়। দক্ষিণ ভারতের মন্দিরের আধিকারিকও ওই ১৮ জনের মধ্যে রয়েছেন বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদি এবং সুরেশ হাওয়ারে ইন্টারভিউ নিচ্ছেন। ১৮ জনের মধ্যে থেকে তিন জনের নাম পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্ট। ২ সেপ্টেম্বরের বৈঠকে চূড়ান্ত ঘোষণা হতে পারে।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola
Advertisement

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
বাঁকুড়ায় পুকুরের জল দিয়ে বিরিয়ানি তৈরির অভিযোগ
Mamata Banerjee:
"অর্ধ-শিক্ষিত-গিরগিটি-লুঠেরার দল” নিশানা মমতার, “কেউ পাত্তা দিচ্ছে না”, পাল্টা নিশানা দেবজিতের
Raghav Chadha vs AAP: SIR-এ নাম বাদ রাঘব চাড্ডার, AAP-কে দুষছেন অধুনা বিজেপি হওয়া সাংসদ, তিনি আসলে কোথাকার ভোটার? বিতর্ক চরমে
SIR-এ নাম বাদ রাঘব চাড্ডার, AAP-কে দুষছেন অধুনা বিজেপি হওয়া সাংসদ, তিনি আসলে কোথাকার ভোটার? বিতর্ক চরমে
KMC Vote: কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
কলকাতা পুরভোটে BJP-র সঙ্গে NCPI-এর আসন সমঝোতার স্বপ্ন ভেঙে কি চুরমার ? একলা চলার পক্ষে সওয়াল শমীকের
Advertisement
Advertisement

ভিডিও

North Benhal News: ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, আটকে পড়েছে কাঞ্চনকন্যার মতো ট্রেন
Firhad Hakim : ঠিক কোন অভিযোগে ফিরহাদ হাকিমের ২ টি সংস্থার অফিসে তল্লাশি। New Alipore
Ghatal waterlogged | ঘাটালে বন্যা আশঙ্কা, বিপাকে পড়লেন স্থানীয়রা | West Bengal News
Kalighat TMC:অভিষেকের পরে থানায় হাজিরা দিলেন ডেরেক, সুমিত।প্রায়৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।আজ বৈশ্বানরকে তলব
Birbhum News : কোপাই নদীর জল ঢুকে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর | Weather Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget