এক্সপ্লোর

Zohran Mamdani: মা বিখ্য়াত পরিচালক, রয়েছে গুজরাত কানেকশন, মোদি বিরোধী জোহরান নিউ ইয়র্কের মেয়র হওয়ার পথে

New York Mayor Election: শুরুতেই আশা জাগিয়েছেন। জোহরান মামদানিকে ঘিরে স্বপ্ন দেখছে নিউ ইয়র্ক। -ফাইল চিত্র।

-ফাইল চিত্র।

1/10
বয়স মাত্র ৩৩। চেহারায় শিশুসুলভ সারল্য। সব ঠিক থাকলে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর, নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন জোহরান মামদানি। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মেয়র হওয়ার দৌড়ে বাকি সকলকে ছাপিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তবে চূড়ান্ত ফলাফল হাতে পাওয়া এবং সরকারি ঘোষণা এখনও বাকি। আর তাতেই ভারত, আমেরিকা-সহ পৃথিবীর সর্বত্র এই মুহূর্তে তাঁকে ঘিরেই চর্চা চলছে।

2/10
প্রাপ্ত ভোটের নিরিখে এই মুহূর্তে সকলের থেকে এগিয়ে জোহরান। ডেমোক্র্যাট জোহরান ৪ লক্ষ ৩২ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রিপাবলিকান অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৩ লক্ষ ৬১ হাজার ৮৪০। মোট ৪৩.৫ শতাংশ ভোট পেয়েছেন জোহরান। অ্যান্ড্রু পেয়েছেন ৩৬.৪ শতাংশ। তাই জোহরানের মেয়র হওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন সকলেই।

3/10
নির্বাচনী প্রচারের সময় থেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন জোহরান। ভারতীয় বংশোদ্ভূত পরিচয়কে সামনে রেখে প্রবাসী ভারতীয় থেকে প্রবাসী পাকিস্তানি, প্রবাসী বাংলাদেশী, এশীয়দের মন জয় করতে কোনও কসুর রাখেননি জোহরান। গড়গড় করে হিন্দিতে কথা বলেছেন কখনও, কখনও আবার বাংলা ভাষার দখলও বুঝিয়ে দিয়েছেন। বলিউড ছবির সংলাপ পর্যন্ত ব্যবহার করেছেন প্রচারে।

4/10
প্রচারে কখনও ‘রোটি কপড়া মকান’, কখনও আবার ‘দিওয়ার’ ছবির সংলাপ আওড়াতে শোনা গিয়েছে জোহরানকে। তবে বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চনের সংলাপ আওড়ালেও, নিজের মতো করে সেগুলিকে পাল্টেও নিয়েছেন। তাই ‘মেরে পা মা হ্যায়’ বলার পরিবর্তে বলেছেন, ‘মেরে পাস আপ হো’। সুদর্শন চেহারা, মিষ্টি হাসি, তার উপর ‘ফিল্মি’ কায়দা, জোহরান চাইলে নায়কও হতে পারতেন বলে মনে করছেন সকলে।

5/10
তবে একেবারে ফেলে দেওয়া যায় না একথা। কারণ জোহরান প্রখ্যাত চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। ‘দ্য নেমসেক’, ‘সালাম বম্বে’, ‘মনসুন ওয়েডিং’-এর মতো ছবি তৈরি করেছেন মীরা। চিত্র পরিচালনার জন্য ভারত সরকার তাঁকে জাতীয় পুরস্কার দিয়েছে, পেয়েছেন ‘পদ্মভূষণ’ সম্মানও। অস্কার, গোল্ডেন গ্লোবের জন্যও মনোনীত হয়েছে মীরার ছবি।

6/10
জোহরানের বাবা মাহমুদ মামদানি পেশায় শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক। মাহমুদের জন্ম ভারতের মুম্বইয়ে (সাবেক বম্বে)। মাহমুদের মা-বাবা গুজরাতি মুসলিম। মাহমুদ বেড়ে ওঠেন উগান্ডায়। এহেন মা-বাবা যাঁর, সেই জোহরান রাজনীতিতে পা রাখার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিরও সদস্য তিনি। জোহরান যদিও ভারতে জন্মাননি। উগান্ডায় জন্মান তিনি।

7/10
নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে নেমেই খবরের শিরোনামে উঠে আসেন জোহরান। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচক তিনি। মোদির সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন কি না, একবার জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে। জোহরানের জবাব ছিল, “আমার বাবা ও তাঁর পরিবার গুজরাতের। ওঁর পরিবার মুসলিম, আমি মুসলিম। গুজরাতে মুসলিম গণহত্যার সহযোগী ছিলেন নরেন্দ্র মোদি। এমন হত্য়ালীলা চালানো হয় যে গুজরাতি মুসলিম আর আছে বলে বিশ্বাস হয় না আমাদের। কারও সামনে গুজরাতি মুসলিম বলে নিজের পরিচয় দিলে, তাঁরাও হতবাক হয়ে যান।”

8/10
চলতি বছরেই ২৭ বছর বয়সি সিরীয় শিল্পী রামা দুয়াজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোহরান। ডোনাল্ড ট্রাম্পেরও ঘোর সমালোচক জোহরান। বেঞ্জামিন নেতানিয়াহুর নীতিরও বিরোধী।

9/10
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোহরানের বয়স অল্প। দু’চোখে স্বপ্ন আছে এখনও। পাশাপাশি, বিদ্বেষ, বৈষম্যের পথে না হেঁটে কাজের কথাই তুলে ধরেছেন সাধারণ মানুষের সামনে। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এই মুহূর্তে অনিশ্চিয়তায় ভুগছেন আমেরিকার সাধারণ মানুষ। বিশেষ করে অভিবাসীরা উৎকণ্ঠায় রয়েছেন। এমন পরিস্থিতিতে জোহরানের হাত ধরে ভোটাররা পরিবর্তনের স্বপ্ন দেখছেন বলে মনে করছেন অনেকেই।

10/10
জোহরানও একরাশ প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্ককে আরও সস্তা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিনামূল্যে বাসযাত্রা চালুর কথা দিয়েছেন। এবার আর মুখ দেখে নয়, কাজের জন্য ভোট দিয়েছেন বলে দাবি নিউ ইয়র্ক বাসী। তাঁকে খালি হাতে ফিরতে হবে না বলে আশাবাদী জোহরানও।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Rahul Gandhi: যন্তরমন্তর 2.0: মাটিতে শুয়ে প্রিয়ঙ্কা, চ্যাংদোলা করে বাসে তোলা হল রাহুলকে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ফের উত্তাল দিল্লি
যন্তরমন্তর 2.0: মাটিতে শুয়ে প্রিয়ঙ্কা, চ্যাংদোলা করে বাসে তোলা হল রাহুলকে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ফের উত্তাল দিল্লি
25 Years Of PM Modi: 'আপনি ভগবান বিষ্ণুর অবতার...', প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্ব থেকে একাধিক বার্তা, কে কী বললেন ?
'আপনি ভগবান বিষ্ণুর অবতার...', প্রশাসক মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সারা বিশ্ব থেকে একাধিক বার্তা, কে কী বললেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget