Social Media Day : সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ? আজ সোশ্যাল মিডিয়া ডে জানেন ? জেনে নিন এর খুঁটিনাটি

সোশ্যাল মিডিয়া ডে
আধুনিক সভ্যতার যুগে সোশ্যাল মিডিয়া ও তার ব্যবহার নিয়ে নতুন ভাবে কিছু বলার নেই। কারণ, আট থেকে আশি ইদানিং কালে প্রত্যেক প্রজন্মেরই সোশ্যাল মিডিয়ায় অবাধ বিচরণ। সকালে ঘুম ভাঙতেই, অফিসে কাজের ফাঁকে এবং রাতে ঘুমানোর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ গুঁজে আছেন সকলে। তবে এর ভাল দিকও যেমন আছে, তেমন আছে খারাপ দিকটিও। কিন্তু আপনি কী জানেন আজ পালিত হয় সোশ্যাল মিডিয়া ডে। কেন ৩০ জুন এটি পালন করা হয়, এর পেছনে কারণ কী, নিশ্চই জানেন না ? তবে চলুন এই দিনটি সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
৩০ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম দিবস। সোশ্যাল মিডিয়া বলতে কিছু অনলাইন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে ব্যবহারকারীরা টেক্সট, ভিডিও, ছবি এবং অন্যান্য কন্টেন্টের মাধ্যমে তথ্য আদান-প্রদান করতে ও ভার্চুয়ালি অন্যের সঙ্গে যুক্ত হতে পারেন। প্ল্যাটফর্ম গুলো হল - ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এক্স, হোয়াটসঅ্যাপ, লিংকড-ইন সহ বহু অ্যাপ।
সোশ্যাল মিডিয়া শুধু নতুন ভাবে তুলে ধরা বা আপনাকে বিখ্যাত করে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। পাশাপাশি জ্ঞান বৃদ্ধি এবং কমিউনিকেশনের অন্যতম বিশ্বাসযোগ্য মাধ্যমও এটি। বিশ্বব্যাপী মানুষের মত প্রকাশ, তথ্য আদান-প্রদান ও ডিজিটাল মাধ্যমে যোগাযোগ তৈরিতে সোশ্যাল মিডিয়া যে বিপ্লব ঘটিয়েছে, তাকে সম্মান জানাতেই প্রতি বছর ৩০ জুন এই দিবস পালিত হয়।
২০১০ সালের 30 জুন সর্বপ্রথম বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস (World Social Media Day) উদযাপন করে Mashable। 1997 সালে প্রথম অনলাইন মিডিয়া Sixdegrees চালু হয়, যার প্রতিষ্ঠাতার নাম অ্যান্ড্রিউ ওয়েইনরেইচ। পরে এটি বন্ধ হয়ে যায়।
পরে বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে যোগাযোগ ও যুক্ত থাকার অপশন নিয়ে প্রথম হাজির হয় Friendster, MySpace এবং ফেসবুক। বাজারে আসার কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে যায় ফেসবুক। এই মুহূর্তে এক্স, ইনস্টাগ্রাম, লিংকড-ইন, স্ন্যাপচ্যাট-সহ আরও গুচ্ছের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়েছে।
বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের তাৎপর্য বলতে গেলে আমরা বলতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে এর ভূমিকা এবং কী ভাবে এটি প্রত্যেক প্রজন্মের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জড়িয়ে গিয়েছে, তার তাৎপর্য প্রকাশিত হয় এই দিনে।
দেশের এক প্রান্তে বসে অন্য দেশের মানুষের সঙ্গে খুব সহজে যোগাযোগ স্থাপন করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই দৃষ্টান্তকে আরও মানুহসের মধ্যে ছড়িয়ে দিতে দিনটি বিশেষ ভূমিকা পালন করে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬০০ থেকে ৬১২ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৭৪ থেকে ৭৫ শতাংশ। নিজেকে ও নিজের প্রতিভা প্রকাশ করা। শিক্ষা থেকে সংস্কৃতির সম্পর্কে জ্ঞান অর্জন করার বড় মাধ্যম এখন সোশ্যাল মিডিয়া। তাই এই বিশেষ বিশেষ অংশকে তুলে ধরতে দিনটির তাৎপর্য অপরিসীম।
কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারের যেমন ভাল দিক আছে। তেমন খারাপ দিকও আছে। তাই কোনও জিনিসের অত্যাধিক ব্যবহার খুবই খারাপ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অত্যাধিক ব্যবহারে, বিশেষ করে বাচ্চাদের শারীরিক ক্ষতি জন্ম নিতে পারে। চোখের, ঘরের ইত্যাদির সমস্যা দেখা দিতে পারে।তাই সতর্ক থাকা জরুরি। এমন কিছু হলে বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া উচিত।
বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া যেমন মানুষের জীবন-যাত্রাকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহারও উদ্বেগের বিষয়। ভুয়ো তথ্য, গুজব, সাইবার প্রতারণা, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে সতর্ক হয়ে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।