Brett Lee-Preity Zinta: সত্যি কি প্রেমের সম্পর্কে ছিলেন ব্রেট লি, প্রীতি জিন্টা? অবশেষে সত্যিটা সামনে এল

ব্রেট লি ও প্রীতি জিন্টা
আইপিএলে একটা সময় কিংস ইলেভেন পঞ্জাবে (বর্তমানে পঞ্জাব কিংস) খেলতেন ব্রেট লি। সেই দলেরই মালকিন বলি অভিনেত্রী প্রীতি জিন্টা। প্রীতির দলের অন্য়তম তুরুপের তাস ছিলেন সেই সময় অজি তারকা।
সেই সময় একটি কানাঘুষো শোনা যাচ্ছিল যে প্রীতি ও ব্রেট সম্পর্কে জড়িয়েছেন। দুজনের বিভিন্ন সময়ে মাঠের মধ্য়েকার আবেগঘন মুহূর্ত দেখে নেটিজেনরা তেমনই সম্ভাবনা দেখছিলেন।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমেই ব্রেট লি পঞ্জাব কিংসে ছিলেন। সেই সময় দলের একাধিক অনুষ্ঠানে, শোয়ে একসঙ্গে লি ও প্রীতিকে দেখা যেত।
কিন্তু সত্যিই কি বলি ক্যুইন বিশ্বের অন্য়তম সেরা ফাস্ট বোলারের প্রেমে পড়েছিলেন? তাঁদের প্রেমের যে গুঞ্জন ছড়িয়েছিল, তার কি আদৌ কোনও সত্যতা আছে?
সম্প্রতি সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন ব্রেট লি নিজেই। আগে প্রীতি নিজেও এটি যে পুরোটাই গুজব তা জানিয়ে দিয়েছিলেন।
প্রীতি নিজে এর আগে জানিয়েছিলেন যে, 'দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর নাম জড়ানোটা পুরোটাই ভিত্তিহীন। তাঁরা ভাল বন্ধু।'
প্রীতি বর্তমানে বিবাহিতাও। তিনি আমেরিকা নিবাসী অর্থ বিশ্লেষক জেনে গুডএনাফের সঙ্গে ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন।
ব্রেট লি জানিয়েছেন, 'আমি ও প্রীতি দুজনেই ভাল বন্ধু। আমরা এখনও ভাল বন্ধুই আছি। প্রীতি খুবই বুদ্ধিমতী নারী। আমার ওঁর প্রতি সম্মান রয়েছে।'
প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে বেশ কয়েকবার ফাইনালে জায়গা করে নিলেও এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি।
প্রীতি ও ব্রেট লি-র সম্পর্কে যে গুজব ছড়িয়েছিল, তাতে এবার জল ঢেলে দিয়েছেন দু'জনেই। লি নিজেও বিবাহিত। বিভিন্ন ক্রিকেট শোয়ে দেখা যায় প্রাক্তন এই অজি পেসারকে।