এক্সপ্লোর
IND vs SA: শুধু হৃদয়ই বোঝে... ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট 'বাতিল' ক্রিকেটারের, কী বলতে চাইলেন?
Karun Nair: ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞ, অনেকেরই মনে হচ্ছে, ভারতীয় পরিবেশে স্পিনারদের সামলানোর সেরা বাজি হতে পারতেন করুণ নায়ার।
মাত্র ২০১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। - IANS
1/10

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবির ছবি অব্যাহত।
2/10

ইডেনে প্রথম টেস্ট আড়াই দিনের মধ্যে হেরে বসেছিল ভারত। ক্রিজ আঁকড়ে পড়ে থাকার সংকল্পই দেখাননি ভারতের কোনও ব্যাটার।
3/10

গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও সেই বিপর্যয়ের ছবি অপরিবর্তিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও কোণঠাসা ভারত।
4/10

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তোলা ৪৮৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২০১ রানে। তবে ভারতকে ফলো অন করায়নি দক্ষিণ আফ্রিকা। নিজেরা ব্যাটিং করছে।
5/10

একমাত্র যশস্বী জয়সওয়াল ও ওয়াশিংটন সুন্দর ছাড়া ভারতের আর কেউই ব্যাট হাতে লড়াই করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেনের গতির আগুনে ছারখার হয়ে যায় ভারতের ইনিংস।
6/10

ভারতীয় ব্যাটিংয়ের দুর্দশা দেখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতেরই এক ক্রিকেটার। যিনি মাত্র কয়েক মাস আগে ইংল্যান্ড সফরে ভারতীয় টেস্ট দলের সদস্য ছিলেন।
7/10

তিনি, করুণ নায়ার। টেস্টে যাঁর ট্রিপল সেঞ্চুরি রয়েছে। তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছিলেন।
8/10

ঘরোয়া ক্রিকেটে ও আইপিএলে দুরন্ত খেলে ফের জাতীয় দলে ফেরেন। তবে ইংল্যান্ডে দুর্দান্ত কিছু করতে না পারায় ফের তাঁকে ছেঁটে ফেলা হয়।
9/10

যদিও ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞ, অনেকেরই মনে হচ্ছে, ভারতীয় পরিবেশে স্পিনারদের সামলানোর সেরা বাজি হতে পারতেন করুণ। ভারতীয় ব্যাটিংয়ের চূড়ান্ত ব্যর্থতার মাঝে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সেই করুণ নায়ার।
10/10

করুণ লিখেছেন, 'কিছু পরিস্থিতি এমন অনুভূতি তৈরি করে যা শুধু হৃদয়ই বোঝে। আর কিছু করতে না পারার নীরবতারও একটা হুল রয়েছে যা দংশন জ্বালা তৈরি করে।' যেন ইঙ্গিত, দুরন্ত রেকর্ড থাকা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না বলে ব্যাটিং বিপর্যয়ের ছবি দেখে হতাশায় ভুগছেন করুণ। ছবি - IANS
Published at : 24 Nov 2025 06:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























