এক্সপ্লোর
IND vs SA Test: পন্থ উইকেটের পেছনে, ব্যাটার হিসেবেই খেলবেন জুড়েল? কেমন হতে পারে ইডেনে ভারতের একাদশ?
IND vs SA Test: চার নম্বর স্লটে ক্যাপ্টেন শুভমন গিল। টেস্টে নেতৃত্ব পাওয়ার পর থেকেই সাফল্য পেয়েছেন। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
1/11

বোলারদের তালিকায় অবশ্যই থাকবেন জসপ্রীত বুমরা। পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন ডানহাতি তারকা পেসার।
2/11

বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলবেন মহম্মদ সিরাজ। আকাশ দীপ দলে থাকলেও প্রথম টেস্টে একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
3/11

একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলবেন হয়ত কুলদীপ যাদব। যদিও প্রোটিয়া এ দলের বিরুদ্ধে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি।
4/11

স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে। অস্ট্রলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও নিজের ছাপ রেখেছেন।
5/11

অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার জায়গা তো পাকা। ভারতের মাঠে জাডেজার স্পিন কার্যকরী ভূমিকা নেবে।
6/11

সাম্প্রতিক সময়ে ও প্রোটিয়া এ দলের বিরুদ্ধে যে রান করে চলেছেন ধ্রুব জুড়েল, তাতে তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবেই হয়ত খেলানো হতে পারে। নীতীশ রেড্ডিকে সেক্ষেত্রে প্রথম একাদশের বাইরে বসতে হবে।
7/11

স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটার হিসেবে প্রত্যাবর্তন করছেন ঋষভ পন্থ। যদিও তাঁর ফিটনেস নিয়ে একটু হলেও সংশয় রয়েছে।
8/11

চার নম্বর স্লটে ক্যাপ্টেন শুভমন গিল। টেস্টে নেতৃত্ব পাওয়ার পর থেকেই সাফল্য পেয়েছেন।
9/11

তিন নম্বর স্লটে দেখা যাবে সাই সুদর্শনকে। আগের সিরিজে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। তাঁকে যা আত্মবিশ্বাস জোগাবে।
10/11

ওপেনিং স্লটে কে এল রাহুল খেলছেন ইংল্যান্ড সফর থেকে। তিনিই নামবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাটে রান দেখতে চাইবে টিম ম্য়ানেজমেন্ট।
11/11

রঞ্জিতে মুম্বইয়ের হয়ে সদ্য় শতরান হাঁকিয়েছেন। এই ফর্মই ওপেনে নেমে রাবাডাদের বিরুদ্ধে ধরে রাখতে চাইবেন তরুণ যশস্বী জয়সওয়াল।
Published at : 09 Nov 2025 11:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























