✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Sachin Tendulkar: ভারতের হয়ে খেলার আগে কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর

ঋষভ রায়   |  05 Aug 2026 07:14 PM (IST)
Sachin Tendulkar: ভারতের হয়ে খেলার আগে কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর

পাকিস্তানের হয়ে কবে এবং কেন খেলেছিলেন সচিন?

1

বিশ্বকাপ জয় থেকে গুচ্ছ গুচ্ছ রান করা। ভারতের হয়ে দুই দশকেরও বেশি সময় ক্রিকেটের মঞ্চ মাতিয়েছেন সচিন তেন্ডুলকর।

Continues below advertisement
2

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে হয়তোই এমন কোনও ব্যাটিং রেকর্ড রয়েছে যা মাস্টার ব্লাস্টার গড়েননি।

Continues below advertisement
3

তবে অনেকেই কিন্তু জানেন না যে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিশ্বক্রিকেট মাতানোর আগেই পাকিস্তানের হয়ে সচিন তেন্ডুলকর মাঠে নেমেছিলেন।

4

অবিশ্বাস্য হলেও, ঠিক এই ঘটনাই ঘটেছিল ১৯৮৭ সালে। সেই সময় ১৩ বছরের সচিন পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন।

5

ব্রেবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানের একটি ট্যুর ম্যাচে লাঞ্চের পর জাভেদ মিয়াঁদাদ, আব্দুল কাদিরসহ পাকিস্তানের একাধিক ক্রিকেটার মাঠের বাইরে ছিলেন।

6

সেই সময় ইমরান খান সিসিআইয়ের অধিনায়ক হেমন্ত কেঁকরেকে কয়েকজন স্থানীয় ক্রিকেটারদের দিতে বলেন যারা ফিল্ডিংয়ে সাহায্য করার করবেন।

7

সেই সময় সচিন মাঠে উপস্থিত ছিলেন। তাঁকে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করার জন্য বলা হয় এবং তিনি বিনা দ্বিধায় পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়ে ফিল্ডিংও করেন।

8

সচিন নিজের আত্মজীবনীতে পরবর্তীতে এই ম্যাচের কথা উল্লেখও করেন। তিনি জানান সেই ম্যাচে তিনি কপিল দেবের একটি ক্যাচও ধরার প্রচেষ্টা করেছিলেন তিনি, তবে সেই প্রচেষ্টায় ব্যর্থ হন সচিন।

9

সেই সময় হয়তোই কেউ ভেবেছিলেন যে ভবিষ্যতে এই সচিন তেন্ডুলকরই বিশ্বক্রিকেটকে শাসন করবেন।

10

পাকিস্তানের হয়ে মাঠে নামার ঠিক বছর দুই পরেই সচিন পাকিস্তানের মাটিতে ১৬ বছর বয়সে ভারতের হয়ে নিজের অভিষেক ঘটান। সেই সময় আব্দুল কাদির, ইমরান খানরা কিন্তু তাঁর প্রতিপক্ষ দলেই ছিলেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • ক্রিকেট
  • Sachin Tendulkar: ভারতের হয়ে খেলার আগে কিন্তু পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.