এক্সপ্লোর

Nepal Flash Flood : নেপালের বিপর্যয়, হুড়মুড় করে নামছে জল, ফুঁসছে ভারতের নদীও, কতটা ঝুঁকিতে পশ্চিমবঙ্গ?

উত্তর ও পূর্ব ভারতে একের পর এক নিম্নচাপের প্রভাবে বর্ষা এখন বেশ সক্রিয়। তার মধ্যেই নেপালের এই হিমবাহ হ্রদ বিপর্যয় । এর ফলে কি আরও বিপদে পড়তে পারে ভারত ? বিশ্লেষণ করলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

নেপালে  ২৬ অগাস্টের সেই অভিশপ্ত দিন।  হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বিপর্যয়। এক লহমায় মৃত্যুপুরী হয়ে যাওয়া একের পর এক জনপদ।  তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয় কিন্তু একদিনে ঘটেনি। তিল-তিল করে তৈরি হচ্ছিল কারণ। তবে এখন নেপালের পরিস্থিতি দেখে প্রমাদ গুণছে ভারত। তাহলে কি ভারতের পাহাড়ি এলাকাতেও এমন বিপর্যয় আসন্ন ? ঝুঁকিতে কি দার্জিলিং, শিলিগুড়িও ? ভারতে বেশ কয়েকটি রাজ্যে চলছে দুর্যোগ। ভাসছে সমতল। বিভিন্ন নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। জলস্তর বৃদ্ধির প্রভাব স্পষ্ট পশ্চিমবঙ্গের  ফারাক্কা ব্যারেজেও। উত্তর ও পূর্ব ভারতে একের পর এক নিম্নচাপের প্রভাবে বর্ষা এখন বেশ সক্রিয়। তার মধ্যেই নেপালের এই হিমবাহ হ্রদ বিপর্যয় । এর ফলে কি আরও বিপদে পড়তে পারে ভারত ? বিশ্লেষণ করলেন আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা। 

বিহার ও উত্তরপ্রদেশে  ইতিমধ্যেই তৈরি হওয়া বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নেপালের বন্যা । বিপুল পরিমাণ জল উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন নদী ও গঙ্গার উপনদীগুলোর মাধ্যমে নেমে আসছে সমতলে। এর ফলে কৃষিনির্ভর বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।  সেই জল ধীরে ধীরে ফারাক্কা ব্যারেজের দিকে চলে আসছে ।ফারাক্কার জলস্তর এখন বিপজ্জনক। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে।  খোলা হয়েছে ফিডার ক্যানালও। এই ক্যানালের মাধ্যমে গঙ্গার জল ভাগীরথী নদীতে যায়, যা পরে হুগলি নদী হয়ে কলকাতার পাশ দিয়ে প্রবাহিত হয়। এভাবেই পশ্চিমবঙ্গের সমতলে এসে পড়েছে নেপালের বন্যার প্রভাব।  

নেপালে বন্যা পরিস্থিতি আরও মন্দ হলে কী ক্ষতি হবে উত্তরবঙ্গে ?   

নেপালের পাহাড়ি এলাকার সঙ্গে উত্তরবঙ্গের নদীগুলোর একটি সরাসরি জল-সংযোগ রয়েছে। মহানন্দা, ফুলহার এবং তাদের উপনদীগুলোর মাধ্যমে নেপাল থেকে নেমে আসা জল উত্তরবঙ্গের দিকে পৌঁছতে পারে। এই নদীগুলোর অনেকগুলি কিন্তু দক্ষিণবঙ্গের বড় নদীগুলোর তুলনায় শীর্ণ। ফলে নেপাল থেকে হঠাৎ বিপুল পরিমাণ জল নেমে এলে তা গঙ্গায় পৌঁছনোর আগেই উত্তরবঙ্গের বিস্তীর্ণ সমভূমি এলাকায় জল ঢুকে পড়তে পারে।  এর সঙ্গে যদি একই সময়ে আরও ভারী বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে শুধু ফসলের ক্ষতি নয়, মানুষের বসতি, রাস্তা, সেতু এবং অন্যান্য পরিকাঠামোর ওপরও বড় ধরনের প্রভাব পড়তে পারে। 

দক্ষিণবঙ্গের জন্য কোথায় তৈরি হতে পারত বড় বিপদ?   

দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। এখানে বিপদের মাত্রা অনেকটাই নির্ভর করত গঙ্গা-ভাগীরথী-হুগলি নদী ব্যবস্থার জলস্তর এবং একই সময়ে কতটা বৃষ্টি হচ্ছে তার ওপর। ধরা যাক, একদিকে নেপাল থেকে বিপুল জল আসছে। সেই সঙ্গে যদি বঙ্গোপসাগরেকোনো নিম্নচাপের তৈরি হয়, তাহলে বৃষ্টির প্রভাবে হুগলি নদীর জলস্তর দ্রুত বেড়ে যেতে পারে। হুগলি নদী থেকে ভাগীরথীর দিকে উল্টো স্রোত তৈরি হতে পারে।  

ঝাড়খণ্ডের বৃষ্টিও বাড়াতে পারে চাপ   

আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর থেকে তৈরি নিম্নচাপ অনেক সময় পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যায়। এই সময় ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে সেখানকার নদী ও জলাধারগুলোর জলস্তরও দ্রুত বাড়তে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায়। বিশেষ করে দামোদর উপত্যকার বাঁধ ও ব্যারেজগুলোতে তখন অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ একই সময়ে যদি নেপাল থেকে জল গঙ্গায় নামে, উত্তরবঙ্গের নদীগুলো ফুঁসে ওঠে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয় এবং ঝাড়খণ্ডেও প্রবল বর্ষণ শুরু হয়, তাহলে সব নদীর ওপরই চাপ বেড়ে যাবে।  প্রকৃতির বিপর্যয় হয়তো ঠেকানো যাবে না, কিন্তু আগাম সতর্কতা,উপযুক্ত ব্যবস্থা নিলে  ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।                      

আরও পড়ুন : ১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Nepal Flash Flood : দ্রুত গলছে হিমালয়ের বরফ, নেপালে আরও বড় বিপদ আসন্ন? বিরাট আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানী
দ্রুত গলছে হিমালয়ের বরফ, নেপালে আরও বড় বিপদ আসন্ন? বিরাট আশঙ্কার কথা শোনালেন বিজ্ঞানী
Moon Formation Theory: চাঁদের জন্ম মাত্র ৫ ঘণ্টায়? পৃথিবীর উপগ্রহ আসলে কার শরীরের অংশ? নয়া তথ্য় হাতে এল
চাঁদের জন্ম মাত্র ৫ ঘণ্টায়? পৃথিবীর উপগ্রহ আসলে কার শরীরের অংশ? নয়া তথ্য় হাতে এল
Advertisement

ভিডিও

Farakka Landslide: নিউ ফরাক্কা জংশনের কাছে লাইনে ধস, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, শুরু ট্রায়াল রান
Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget