এবার সেবাশ্রয়-২ এর ক্যাম্পের এই ছবিতে, সেই দাবিই আরও প্রকট হল। এই ক্যাম্পেরই হেল্প ডেস্কে এখনও পড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন। এরই সঙ্গে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। কখনও ভুল চিকিৎসায় হাত বাদ, কখনও পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেল ডাক্তারির ম্যানুয়াল।